নারায়ণগঞ্জ ০৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১
  • ৩৪৯ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : রূপগঞ্জ উপজেলার কাঞ্চন সলিমউদ্দিন চৌধুরী কলেজের ছাত্র রাকিবুল ইসলাম রিয়ন(১৭)হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানবন্ধন করা হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকালে ঢাকা বাইপাস সড়কের কাঞ্চন ব্রীজ এলাকায় এ মানববন্ধন করা হয়। মানববন্ধনে সলিমউদ্দিন চৌধুরী কলেজসহ আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এলাকাবাসীসহ স্থানীয় সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন পূর্বক আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য অলিউল্লাহ মীর। সভায় বক্তব্য রাখেন জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আতাউর রহমান আফজল, নিগাস সুলতানা, স্থানীয় মহিলালীগ নেত্রী পারভীন আক্তার, শিক্ষক নূর মোহাম্মদ, কলেজ ছাত্র ফাহিম বাদশা, তুহিন,তানভীর মোল্লা, রাসেল মোল্লা, রাকিব মোল্লা, রিয়নের দাদা মোঃ শাহজাহান প্রমুখ।
উল্লেখ, গত ২৭ মার্চ জমি সংক্রান্ত ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের সন্ত্রাসীরা দিন দুপুরে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় রিয়নের মা জোসনা বেগম বাদী হয়ে ১৯ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুুলিশ এজাহার নামীয় ৪ জন আসামীকে গ্রেফতার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

কলেজ ছাত্র রিয়ন হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৯:০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ এপ্রিল ২০২১