নারায়ণগঞ্জ ০১:০৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট’-এর জাঁকজমকপূর্ণ সমাপনী নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সূবর্ণজয়ন্তীতে প্রাণহানির দায় সরকাকেই বহন করতে হবে : ন্যাপ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
  • ৩৫৩ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :  স্বাধীনতার সূবর্ণজয়নতীতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সময়ে চলমান সহিংসতা, সংঘাত ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে পুলিশের গুলিতে যে হতাহতের ঘটনা ঘটেছে, এর দায় সরকারকেই বহন করতে হবে।

বুধবার (৩১ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

তারা বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভের অধিকারকে সম্মান জানিয়ে নাগরিকের মূল্যবান জীবন সুরক্ষায় সরকারকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। কোন ইস্যুকে কেন্দ্র করে অতিরিক্ত বলপ্রয়োগের মাধ্যমে সহিংস পন্থায় বিক্ষোভ দমনের পদ্ধতির অবশ্যই পরিবর্তন আনতে হবে। শান্তিপূর্ণ সমাবেশে রক্তাক্ত, দমন-পীড়ন, নিপীড়ন কোনভাবেই গস্খহযোগ্য হতে পারে না।

নেতৃদ্বয় বলেন, সরকারের সঙ্গে যদি কোনো মহলের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়, এর মীমাংসা রক্তাক্ত পথে হতে পারে না। সরকারের নীতি, কর্মকান্ড এবং আচরণের বিরুদ্ধে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, সাম্প্রতিক সময়ের আন্দোলনে এরই বহির্প্রকাশ ঘটেছে। এই কয়েকদিনের বিক্ষোভে বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে গেছে। এটি অনভিপ্রেত, অনাকাঙ্খিত এবং নিন্দনীয়।

ন্যাপ নেতৃদ্বয় একইসঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে রেলস্টেশন, রেলগাড়ি, ভূমি অফিস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যথাযথ তদন্তের মাধ্যমে এসব ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সৃষ্ট নৈরাজ্যের দায় সরকারকেই বহন করতে হবে।

সরকারের উদ্দেশে তারা বলেন, অনতিবিলম্বে চলমান বিরোধ ও সংঘাতময় পরিস্থিতির অবসান ঘটাতে হবে। গত কয়েক দিনের ঘটনায় যারা নিহত বা আহত হয়েছেন তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। সরকারকে অবশ্যই মনে রাখতে হবে, দমন-পীড়নে সংকট আরও ঘনীভূত হয়। আশা প্রকাশ করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে অসুস্থ সাংবাদিকদের জন্য দোয়া’র মোনাজাত অনুষ্ঠিত

সূবর্ণজয়ন্তীতে প্রাণহানির দায় সরকাকেই বহন করতে হবে : ন্যাপ

আপডেট সময় : ০৮:২৩:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১