নারায়ণগঞ্জ ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

ইউরোপ থেকে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ৩৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইউরোপ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হচ্ছে। সোমবার (২৯ মার্চ) রাত ১২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে বলে জানিয়েছেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। এছাড়াও যাত্রীদের নিজ খরচে হোটেলে থাকতে হবে বলে জানান তিনি।

অন্য দেশ থেকে করোনা নেগেটিভ সনদ নিয়ে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রশাসনের মাধ্যমে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে বলে জানান সিভিল এভিয়েশন চেয়ারম্যান।

এদিকে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এড়াতে ১৮ দফা নির্দেশনা দিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ সংশ্লিষ্টদের জন্য নতুন নির্দেশনাসহ প্রজ্ঞাপন জারি করবে সামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সোমবার রাতেই এই প্রজ্ঞাপন জারি করা হবে।

বেবিচকের চেয়ারম্যান জানান, সরকার বিদেশ ফেরত সব যাত্রীর ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে রাখার নিদোর্শনা দিলেও বর্তমানে তা সম্ভব নয়। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ধারণক্ষমতাও অনেক কম। তবে শুধুমাত্র যুক্তরাজ্যসহ ইউরোপের দেশ থেকে যারা আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হবে।

এছাড়া সম্প্রতি ওয়াইড বডি উড়োজাহাজে ৩০০ যাত্রী নেয়ার অনুমতি দেয়া হলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় আবার পূবের্র মতো ২৬০ জন যাত্রী পরিবহনের নির্দেশনা দেয়া হবে। ফ্লাইটের ভেতরে সব যাত্রীকে মাস্ক পরতে হবে এবং যেসব উড়োজাহাজে এক সারিতে তিনটি আসন রয়েছে, সেক্ষেত্রে মাস্কের পাশাপাশি মাঝখানের যাত্রীকে ফেস শিল্ডও পরা বাধ্যতামূলক করা হবে বলে জানা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

ইউরোপ থেকে ফিরলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন

আপডেট সময় : ০১:২৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১