নারায়ণগঞ্জ ০২:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো সদর উপজেলা প্রশাসন নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’

আড়াইহাজারে ধানের জমি কেটে জোড়পূর্বক পুকুর খনন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১
  • ৩১৭ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :     আড়াইহাজারে ধান সহ জমি কেটে জোর পূর্বক পুকুর খননের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রোববার উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায়।

জানা যায়, ঐ এলাকার সোলাইমান মিয়ার বোরো ধান রোপনকৃত ৬৬ শতাংশ জমি হতে ৩৩ শতাংশ জমির কাচাঁ ধান কেটে বেকু দিয়ে জোড়পূর্বক পুকুর খনন করে ডিপিএল নামক একটি হাউজিং কোম্পানী ।

এ ব্যাপারে রবিবার (২৮মার্চ) সন্ধ্যায় জমির মালিক সোলাইমান বাদী হয়ে আড়াইহাজার থানায় কটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে থানা পুলিশের এস আই রিয়াজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।এ ব্যাপারে ডিপিএল কোম্পানীর লোকজনের সাথে কথা বললে তারা জানায়, কোম্পানীর কাছে জমির মালিক ও অন্যান্য অংশিদারগন আরো এক বছর পূর্বেই ৩৩ শতাংশ জায়গা বিক্রী করে দেয়। জমির মালিক সোলাইমান জানান এক শতাংশ জমিও আমি বিক্রী করেনি। কোম্পানী নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন ধরে কিছু অসাধু মহল আমার এই জমি দখলের পায়তারা করে আসছে।

থানা পুলিশের এস আই রিয়াজ জানান, অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর খননের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান,এ ব্যাপারে বিবাদী পক্ষকে জমির দলিল সহ থানায় হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। কাগজ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

আড়াইহাজারে ধানের জমি কেটে জোড়পূর্বক পুকুর খনন

আপডেট সময় : ০১:০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১