নারায়ণগঞ্জ ১১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

কালাপাহাড়িয়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অস্ত্র ও মাদকসহ আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • ৩২৬ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি   :  নারায়ণগঞ্জের সােনারগাঁয়ে র‌্যাবের হাতে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ তিনজন । সােমবার ( ২২ মার্চ ) ভােরে ঢাকা – চট্টগ্রাম মহাসড়কের মােগড়াপাড়া এলাকা থেকে র‌্যাব -৩ এর একটি দল তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রাতে তাদের সােনারগাঁ থানায় হস্তান্তর করা হয় ৷ র‌্যাব -৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক বিষয়টি নিশ্চিত করেছেন ৷

আটককৃতরা হলেন , পুলিশের উপপরিদর্শক কায়কোবাদ পাঠান ( ৩০ ) তার সহযােগী সােহেল মিয়া ( ৩২ ) ও রবিন হােসেন ( ৩০ ) । কায়কোবাদ নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার কালাপাহাড়িয়া পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন । এর আগে একই জেলার সিদ্ধিরগঞ্জেও কর্মরত ছিলেন তিনি ৷

র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায় , সােমবার ভােরে র‌্যাব -৩ এর একটি দল ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে একটি সাদা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালায় ৷ মাইক্রোবাসে দু’টি বিদেশী পিস্তল , ২৫ রাউন্ড গুলি , দু’টি হ্যান্ডকাফ ও ২৪০ বােতল ফেন্সিডিল পাওয়া যায় ৷

এ ঘটনায় তিনজনকে আটক করে র‌্যাব । জিজ্ঞাসাবাদে জানা যায় , আটকদের একজন পুলিশের এসআই ৷ র‌্যাব -৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান , গাড়িটি কুমিল্লা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল । প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সােনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে ৷ সােনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , র‌্যাবের পক্ষ থেকে তিনজনকে হস্তান্তর করা হয়েছে ৷ আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

কালাপাহাড়িয়ার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই অস্ত্র ও মাদকসহ আটক

আপডেট সময় : ০৭:৩৪:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১