নারায়ণগঞ্জ ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক : সাদেক সিদ্দিকী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১
  • ৩৪২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি  : সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদকে সফল রাষ্ট্রনায়ক হিসাবে আখ্যায়িত করে জাতীয় পার্টি-জেপি প্রেসিডিয়াম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী বলেন, তার মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিবিদ, সফল রাষ্ট্রনায়ক এবং নিবেদিতপ্রাণ সমাজসেবককে হারিয়েছে।

শনিবার (২০ মার্চ) হাইকোর্ট মাজার মসজিদে সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে জাতীয় পার্টি ঐক্য পক্রিয়া আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঘুষ, দুর্নীতি, বিচার বহির্ভূত হত্যা ক্রমান্বয়ে বাড়ছে। পল্লীবন্ধু এরশাদের শাসনামলে হত্যা ও প্রতিহিংসার রাজনীতি ছিল না। দেশের মানুষের যে কোনো দুঃসময়ে রাষ্ট্রপতি থাকাকালীন এইচ এম এরশাদ প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে দুর্গত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন।

জাতীয় পার্টি ঐক্য পক্রিয়ার সমন্বয়কারী অধ্যাপক ইকবাল হোসেন রাজু’র সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, উপস্থিত ছিলেন ঐক্য পক্রিয়ার নেতা শাহ আশরাফুল আলম শামিম, আজিজ চৌধুরী, হিরু রেজা, মীর সাথি ইকবাল, আজমল হোসেন জিতু, হাজি আহমেদ, আলমগীর হোসেন, খন্দকার নুরুল আমিন প্রমুখ।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, দেশে রাজনেতিক শূণ্যতা সৃষ্টি হচ্ছে। মানুষ পরিবর্তন চায়। সাবেক সফল রাষ্ট্রপতি হুসেই মুহম্মদ এরশাদের উন্নয়নের এবং সফলতার কথা জনগনের মাঝে ছরিয়ে দিতে হবে। আর সেই লক্ষেই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

এরশাদ ছিলেন সফল রাষ্ট্রনায়ক : সাদেক সিদ্দিকী

আপডেট সময় : ০২:২০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২০ মার্চ ২০২১