নারায়ণগঞ্জ ১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে রাতের আধারে  দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ 

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • ৩৫৭ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :  নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাতের আধারে পাঁকা দেয়াল ভেঙ্গে দিয়ে বালু ফেলে জায়গা দখলের চেষ্টা করেছে দুস্কৃতিকারীরা।
ঘটনাটি ঘটেছে ১৭ মার্চ বুধবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের দুপ্তারা পশ্চিমপাড়া এলাকায়। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।

জানাগেছে, ওই এলাকার নুর মোহাম্মদ ১৯৭০ সালে দুপ্তারা মৌজার এস.এ ২৭৯৫ এবং আর.এস পর্চায় ৪৮৭২ এবং ৩৩০১ খতিয়ানে নারায়ন এবং অস্রকিা ঋষির কাছ থেকে ২৯ শতাংশ জায়গা ক্রয় করেন। পরে নুর মোহাম্মদ ওই জায়গা ১৯৯৫ সালে তার ছেলে চান্দু মিয়াকে হেবানামা দলিলে দান করেন। সে জায়গা তারা ৫০ বছর যাবত ভোগ দখল করে আসছেন।

কিন্তু ১৭ মার্চ বুধবার রাতে দুপ্তারা পশ্চিম পাড়া গ্রামের জাফর আলীর ছেলে রিপন ও তার কয়েকজন সহযোগী মিলে রাত দেড়টায় ড্রাম-ট্রাক দিয়ে চান্দু মিয়ার ওয়াল ভেঙ্গে বালু ফেলে ১৬ শতাংশ জায়গা দখলের চেষ্টা করে। চান্দু মিয়া টের পেয়ে ঘর থেকে বেরিয়ে লোকজন ডাকলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা চলে যায়। এর পুর্বেও কয়েকবার রিপন ওই জায়গা দখলের চেষ্টা করেছে। সে কারনে চান্দু মিয়া পুর্বে তার নামে কোর্টে মামলা এবং থানায় অভিযোগ দিয়েছিল।

দিনমজুর চান্দু মিয়া বলেন, কয়েকবার সে আমাকে এ জায়গা ছেড়ে দিয়ে অন্যত্র চলে যেতে বলেছে। তার ভয়ে আমি আমার সন্তানদের নিয়ে এখন আতংকে দিন কাটাচ্ছি। এ ব্যাপারে ১৮মার্চ চান্দু মিয়া বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে রাতের আধারে  দেয়াল ভেঙ্গে জমি দখলের চেষ্টার অভিযোগ 

আপডেট সময় : ০১:৫৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১