নারায়ণগঞ্জ ১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

আরো ৬টি মসজিদ বন্ধ হলো সৌদি আরবে!

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
  • ৩২৪ বার পড়া হয়েছে

সৌদি থেকে,কামরুজ্জামান (শাওন ) :  আরো ৬ টি মসজিদ বন্ধ হলো সৌদিতে। বিশ্বজুড়ে চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে সৌদি আরবের চারটি প্রদেশে মোট ছয়টি মসজিদ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গত শনিবার মসজিদগুলো বন্ধ করা হয় বলে জানিয়েছে ইসলামিক বিষয়াদি সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

গত ৬ মার্চ (শনিবার) একটি রিপোর্টে মন্ত্রণালয় জানায়, গত ২৭ দিনে মোট ২২৪ টি মসজিদ অস্থায়ীভাবে বন্ধ করা হয়। যার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে ২০৮ টি মসজিদ পুনরায় খুলে দেয়া হয়েছে।

শনিবার মক্কাসহ বিভিন্ন রাজ্যের একাধিক মসজিদে করোনা আক্রান্তের খবর নিশ্চিত করা হয়। ফলে ওই রাজ্যের মসজিদগুলো বন্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

অস্থায়ীভাবে বন্ধ হওয়া এই মসজকিদগুলোর মধ্যে মক্কা প্রদেশে ২টি, তাবুক প্রদেশে ২টি, আল-কাসিম প্রদেশে ১টি এবং পূর্ব প্রদেশে একটি মসজিদ বন্ধ করা হয়েছে। প্রত্যেকটি মসজিদেই একজন করে করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

এছাড়া, ইসলামবিষয়ক মন্ত্রণালয় সকল সতর্কতা নিশ্চিত করে রিয়াদ, মক্কাসহ বিভিন্ন অঞ্চলে সম্প্রতি অস্থায়ীভাবে বন্ধ হওয়া ১২ টি মসজিদ পুনরায় চালু করেছে বলে জানা যায়।

ইসলামবিষয়ক মন্ত্রণালয় মসজিদে করোনা সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলতে মুসল্লিদের আহ্বান জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

আরো ৬টি মসজিদ বন্ধ হলো সৌদি আরবে!

আপডেট সময় : ১১:০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১