নারায়ণগঞ্জ ০৪:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির ফতুল্লায় ডাকাতি ঘটনায় তিন ডাকাত সদস্য গ্রেপ্তার সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু পবিত্র মাহে রমজান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
  • ৪২২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক  :  বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম সংখ্যাগরিষ্ট দেশ ইন্দোনেশিয়া রমজানের তারিখ ঘোষণা করেছে। আগামী ১৩ এপ্রিল মঙ্গলবার প্রথম রোজা পালন করা হবে।

দেশটির মোহাম্মাদিয়া অর্গানাইজেশনের প্রধান কার্যালয় জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গণনার মাধ্যমে ১৪৪২ হিজরির পবিত্র রমজান মাসের প্রথম তারিখ ঘোষণা করেছে।

সংস্থাটি জানায়, ইন্দোনেশিয়ায় ১৩ এপ্রিল রমজান শুরু হবে। পাশাপাশি আরব বিশ্বেও একই দিন রোজা শুরু হবে বলে তারা প্রত্যাশা করেন। তবে পাকিস্তান, ভারত, বাংলাদেশসহ কিছু দেশে ১৪ এপ্রিল রমজান শুরু হবে বলে জানিয়েছে হামারিওয়েব ডটকম।

সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির আসন্ন পবিত্র রমজান মাসের শুরুর দিন ঘোষণা করেছে।

ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হতে যাচ্ছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস শুরু হচ্ছে ১৩ মে, বৃহস্পতিবার। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে। এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই, রোববার।

আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস।

উল্লেখ্য, রমজানের রোজা, ঈদ, কুরবানি- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর মাধ্যমে আমরা তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় তুলে আনতে চাই:ডিসি রায়হান কবির

আগামী ১৪ এপ্রিল থেকে শুরু পবিত্র মাহে রমজান

আপডেট সময় : ০৬:৫৫:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১