নারায়ণগঞ্জ ০৩:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ;
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

মঙ্গলবার ১৫-৯-২৬ ইং দুপুরে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

সভায় হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবার জেলার ২৩৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হবে। প্রতিমা তৈরির কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।

পুলিশ সুপার বলেন,পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, জেনারেটর, সিসিটিভি ক্যামেরা ও স্বেচ্ছাসেবক রাখতে হবে। গত বছর ৭০০ জন পুলিশ দায়িত্ব পালন করেছে। এবার নিরাপত্তা আরও জোরদার করে ৭৫০ জন পুলিশ সাদা পোশাকে ও ইউনিফর্মে দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, পূজার সময় চুরি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন রোধে পুলিশের বিশেষ টহল টিম কাজ করবে। প্রতিমা তৈরির সময় এবং প্রতিমা স্থানান্তরের সময় মোবাইল টিম দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এখন পর্যন্ত কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই। তবে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। জেলা পুলিশের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়।

তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে পুলিশকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি গুজব না ছড়ানো এবং কোনো অপ্রীতিকর ঘটনা দেখলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর অনুরোধ করেন।

সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

আপডেট সময় : ০৯:০০:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬