নারায়ণগঞ্জ ০৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগ,আলী হোসেনের তীব্র নিন্দা ও প্রতিবাদ

গ্রেফতারকৃত ৩ ভূয়া র‌্যাবকে ২ দিনের রিমান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০
  • ৩৪৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি : ফতুল্লার সাইনবোর্ড থেকে গ্রেফতার ৩ ‘ভূয়া র‌্যাব’ এর ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত । বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসীনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানি শেষে ২ রিমান্ড মঞ্জুর করেন ।
রিমান্ডকৃতরা হলেন, সেলিম মিয়া (৪০), আব্দুর রহিম (৪২) এবং ভূয়া র‌্যাবদের বহনকৃত মাইক্রোবাসের চালক জাকির হোসেন (৩৫)।
রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো: আসাদুজ্জামান জানায়, ‘ভূয়া র‌্যাবদের’ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এরআগে, গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলের দিকে ফতুল্লাস্থ সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী সিএনজি পাম্পের কাছ থেকে ৩ জন ‘ভূয়া র‌্যাব’কে আটক করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, হাত কড়া, র‌্যাবের পোষাক ও একটি মাইক্রো জব্দ করা হয়।
এর আগে ৫ জন ব্যক্তি নিজেদেরকে র‌্যাব পরিচয় দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড মোড়ে সিগারেট কোম্পানীর মাহবুব আলম (২৮) ও সোহাগ (২২) নামের দুই যুবককে গাড়িতে (ঢাকা মেট্রো চ ১১-৩১৪৪) করে তুলে নিয়ে যাওয়ার সময় স্থানীয় এলাকাবাসী তাদেরকে আটক করে গণপিটুনী দেয়।
এসময় দুজন পালিয়ে গেলেও আটকে রাখা হয় তিনজনকে। পরে র‌্যাব-১০’র সদস্যরা খবর পেয়ে তাদেরকে আটক করে নিয়ো যায়।
এসময় ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আসলাম হোসেন ঘটনাস্থলে যায় । পরে র‌্যাব-১০’র সদস্যরা এসে তাদের তিনজনকে আটক করে নিয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন

গ্রেফতারকৃত ৩ ভূয়া র‌্যাবকে ২ দিনের রিমান্ড

আপডেট সময় : ০৬:০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২০