নারায়ণগঞ্জ ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি

র‌্যাব-১১ এর অভিযানে মদনপুর হতে পরিবহনে ৫’চাঁদাবাজ গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
  • ৩৫২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব ১১’র অভিযানে ৫’পরিবহন চাঁদাবাজ গ্রেফতার। গতকাল সোমবার সকালে তাদেরকে পরিবহন থেকে চাঁদা আদায়কালে চাঁদার ১০’হাজার ৯’শত ৩৫’টাকাসহ মদনপুর থেকে গ্রেফতার করা হয়।
র‌্যাব জানায়, র‌্যাবের প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। সাম্প্রতিক সময়ে র‌্যাব-১১ এর দায়িত্বপূর্ন এলাকায় চাঁদাবাজি অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। উক্ত অপরাধ দমনের লক্ষ্যে র‌্যাব-১১ চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সকাল ১০’টায় র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে জেলার বন্দর থানাধীন মদনপুর মোড় এলাকায় রাস্তায় চলাচলরত পণ্য বোঝাই ট্রাক ও যাত্রাবাহী বাস থামিয়ে চাঁদা আদায়কালে ৫’জন’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মোঃ মোশারফ (৩৫), শামীম মিয়া (২৭), মোঃ মাসুদ (২৮), মোশারফ হোসেন (৩৮), মোঃ শামীম (৩৫)। এই সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ১০’হাজার ৯’শত ৩৫’টাকা উদ্ধার করা হয়। উপস্থিত স্বাক্ষী, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড ও আশে পাশের এলাকায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা, লেগুনা, টেম্পু ইত্যাদি থেকে গুরুতর আঘাতের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক চালকদের কাছ থেকে গাড়ী প্রতি ৫০’থেকে ১৫০’টাকা করে চাঁদা আদায় করে আসছে। তাদের অত্যাচারে যানবাহনের চালকরা অতিষ্ঠ হয়ে পড়েছে বলে জানা যায়। এছাড়াও স্থানীয় চালক ও জনসাধারনের কাছ থেকে আরোও জানা যায় যে, কোন চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে। গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। র‌্যাব-১১’র অনুসন্ধানে চাঁদাবাজি সংক্রান্তে অভিযোগের সত্যতা পেয়ে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গতকাল সোমবার সকাল ১০’টায় জেলার বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে জোরপূর্বক চাঁদা আদায়কালে উপরোক্ত চাঁদাবাজ আসামীদেরকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। চাঁদাবাজ বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।########

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

র‌্যাব-১১ এর অভিযানে মদনপুর হতে পরিবহনে ৫’চাঁদাবাজ গ্রেফতার

আপডেট সময় : ০৪:৫৪:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯