নারায়ণগঞ্জ ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় ট্রলার ডুবি : ১ শ্রমিক নিখোঁজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯
  • ৫০৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : শীতল্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় সিমেন্টবাহি একটি ট্রলার ডুবে জুয়েল নামে এক শ্রমিক নিখোজঁ রয়েছেন। তাকে উদ্ধার অভিযান চলাচ্ছে নৌ-পুলিশ ও ডুবিরা।শনিবার (৩০ মার্চ ) সকালে পাঁচ নং ঘাটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ জুয়েল নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার বৈদ্যারগাঁও গ্রামের চাঁন মিয়ার ছেলে।

নৌ-পুলিশ জানান, শীতল্যা নদীর তীর ঘেঁষে বন্দর উপজেলায় গড়ে উঠা আকিজ সিমেন্ট কারখানা থেকে সিমেন্ট নিয়ে বিসমিল্লাহ পরিবহন নামের একটি ট্রলার শনিবার ভোরে চাদঁপুরের মতলবের উদ্দেশ্যে রওনা দেয়। ট্রলারটি শীতল্যা নদীর পাঁচ নং ঘাট এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি কার্গো জাহাজের ধাক্কায় মাঝ নদীতে ডুবে যায়। এসময় সিমেন্ট বোঝাই ট্রলারে থাকা দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে সম হলেও নদীতে তলিয়ে যায় জুয়েল নামের এক শ্রমিক। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য নৌ পুলিশ, বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীতে তল্লাশী চালাচ্ছে।

নারায়ণগঞ্জ নৌ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সিমেন্টবাহি ট্রলারটি ডুবে যাওয়ার খবর পাওয়ার পর পরই নৌ পুলিশের উদ্ধার কর্মীরা বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুুবুরিদের সাথে নিয়ে নদীতে তল্লাশী শুরু করে। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হলেও নিখোঁজ জুয়েলের সন্ধান এখনো পাওয়া যায়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

শীতলক্ষ্যায় কার্গোর ধাক্কায় ট্রলার ডুবি : ১ শ্রমিক নিখোঁজ

আপডেট সময় : ১১:১৬:০১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০১৯