নারায়ণগঞ্জ ১২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল । নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২জন আটক বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

মাদক বিরোধী অবস্থান নেয়ায় নারায়ণগঞ্জ শহরে নারী খুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯
  • ৩৮৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় আরজু বেগম (৪০) নামে ৫ সন্তানের জননীকে মারধর ও বৈদ্যুতিক শর্ট দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৯ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারসহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে যায়। নিহত আরজু বেগম টানবাজার র‌্যালীবাগান এলাকার আক্তার হোসেনের স্ত্রী।

নিহতের মেয়ে লাকী জানায়, আমার মা আরজু বেগর দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছিলেন। এতে অ্যাডভোকেট হামিদা আক্তার লিজা ও রমজানের লোকজনদের সাথে শত্রুতা তৈরি হয়।

স্থানীয়রা জানান, র‌্যালী বাগান এলাকায় মাদক নির্মূলে মিছিল করেছিলেন আরজু বেগম ও তার লোকজন। ওই ঘটনার জের ধরে শুক্রবার দুপুর ২টায় মাদক ব্যবসায়ী রমজান ও হামিদা গংরা প্রতিবাদকারীদের উপর হামলা চালায়।

এ সময় আরজু বেগমকে প্রথমে এলোপাথারিভাবে কিল ঘুষি মেরে আহত করে। পরে গলায় বৈদ্যুতিক তার জড়িয়ে হত্যা করে । এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ দেখা দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেসময় কয়েকজন পুলিশের সদস্যও আহত হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, র‌্যালী বাগান এলাকার বাসিন্দা অ্যাডভোকেট হামিদা আক্তার লিজাকে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের যাতে জামিন না করিয়ে দেয় সেজন্য এলাকাবাসী দাবি জানান। এ ঘটনায় তদন্ত চলছে এবং জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি

মাদক বিরোধী অবস্থান নেয়ায় নারায়ণগঞ্জ শহরে নারী খুন

আপডেট সময় : ০৫:০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০১৯