নারায়ণগঞ্জ ১১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

ফতুল্লায় ডাইং কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯
  • ২৭০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা ইসলামিয়া বউবাজার এলাকায় বোম্বে ডাইং কারখানায় কেমিক্যালের গোডাউনে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে কেহ হতাহত না হলেও কারখানাসহ আশপাশের বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে ব্যাপক তি হয়েছে।

প্রত্যদর্শীরা জানান, সকালে হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বউবাজার এলাকা। মুহূর্তের মধ্যেই আগুন ও ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় বোম্বে ডাইংসহ আশপাশের এলাকা। বিস্ফোরণে কারখানার তৃতীয় তলার ছাদ ছিদ্র হয়ে ভবনের দেয়াল উড়ে গেছে। দেয়ালে লাগানো এসি অনেক দূরে ছিটকে পড়েছে। এ সময় কারখানার দেয়ালের ইটের আঘাতে আশপাশের বাড়ির দরজা-জানালা, গ্রিল ও টিনের চালার তি হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, চারতলাবিশিষ্ট কারখানার দ্বিতীয় তলায় কেমিক্যালের গুদাম থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনের কয়েকটি দেয়াল ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে কারখানার কেমিক্যাল, মেশিন ও আসবাবপত্র পুড়ে গেছে। কেহ হতাহত হয়নি। তাৎণিকভাবে আগুন লাগার কারণ ও তির পরিমাণও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, গুদামে রাখা কেমিক্যালের কোনো ড্রামের বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।

ফতুল্লা মডেল থানার এসআই ইলিয়াছ জানান, বোম্বে ডাইং কারখানার মালিকপরে কারও সন্ধান পাইনি। কারখানার দায়িত্বরত দারোয়ানও মালিকপরে বিষয়ে কিছুই বলতে পারেননি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাপ করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন

ফতুল্লায় ডাইং কারখানার কেমিক্যাল গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ

আপডেট সময় : ০৭:৫২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০১৯