নারায়ণগঞ্জ ০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ কর্মী ও অসুস্থ রোগীদের খোঁজ-খবর নিলেন জামায়াত নেতা মাওলানা মইনুউদ্দিন আহমাদ রাস্তার দখল নিয়ে বন্দরে প্রতিবেশীদের বর্বর হামলায় ৩ রক্তাক্ত, শিশুকে পুকুরে ফেলে হত্যার চেষ্টা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশে ডিসি রায়হান কবিরের আহ্বান

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ ২’চোরাকারবারী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ২৮১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভারতীয় শাড়ী কাপড়সহ ২’চোরাকারবারী ও একটি কভ্যার্ডভ্যানসহ চালক-হেলপার গ্রেফতার । গতকাল বৃহস্পতিবার সকাল ৭’টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢাল থেকে ভারতীয় শাড়ী কাপড় বোঝাই এ কভ্যার্ডভ্যানটি আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম পাটোয়ারী ও রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢাল থেকে ভারতীয় শাড়ী কাপড় বোঝাই একটি কভ্যার্ডভ্যানসহ চালক- হেলপারকে আটক করে । এসময় কভার্ডভ্যান থেকে নগদ ৮০’হাজার টাকা জব্দ করা হয়। ১’হাজার ৩’শ পিস ভারতীয় শাড়ী জার দাম আনুমানিক ১০’লাখ টাকা হবে বলে পুলিশের ধারনা। খবর পেয়ে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার সুবাস ( হেড কোয়ার্টার) থানায় আসলে তাঁর উপস্থিতি কভার্ডভ্যানের তালা খুলে মালামাল সিজার লিষ্ট করা হয়। ধৃত আসামীরা হলো, কভার্ডভ্যানের চালক (ঢাকা মেট্রো-ন-১৫-৪৯০৬) কুমিল্লা জেলার চান্দিনা থানার মহিচাইল এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মোঃ রফিকুল ইসলাম (৩০) ও হেলপার কুমিল্লা কতোয়ালী থানার জোরামেহের এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক ইব্রাহীম পাটোয়ারী ও রফিকুল ইসলাম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুমিল্লা জেলার সিমান্ত এলাকা থেকে চোরাকারবারী চক্র একটি কাভার্ডভ্যান বোঝাই কাপড় নিয়ে গত বুধবার শেষ রাতে ঢাকার উদ্দেশ্যে আসছে। গভীর রাত থেকে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের কাচপুর ব্রীজের পশ্চিম ঢালে উৎপেতে থাকি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭’টার দিকে আমরা ঐ গাড়ীটি আটক করতে সক্ষম হয়। তাৎক্ষনিক চালক এবং হেলপারকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি গাড়ীতে ২৬’টি বস্তায় শাড়ী কাপড় রয়েছে। পরে বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে এ চোরাকারবারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি। সিদ্ধিরগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকাল ৭’টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম পাশ থেকে ১০’লাখ টাকা মূল্যের ২৬’টি বস্তায় থাকা ১’হাজার ৩’শ পিস ভারতীয় শাড়ী কাপড় বোঝাই একটি কভ্যার্ডভ্যানটি ও চালক-হেলপারকে আটক করা হয়। পরে কভার্ডভ্যানে তল্লাশী চালিয়ে নগদ ৮০’হাজার টাকা জব্দ করা হয়েছে। শাড়ীর মালিকের সন্ধান করতে গিয়ে অভিযান সম্পর্কে তথ্য দিতে আমাদের সাময়িক বিলম্ব হয়ছে। তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করে এ পাচার কাজের সম্পৃক্তদেরকে অন্তর্ভুক্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান ভারতীয় শাড়ীসহ ২’চোরাকারবারী গ্রেফতার

আপডেট সময় : ০৪:২৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯