নারায়ণগঞ্জ ০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির ইসলামী ব্যাংকের এমডিকে পুনর্বহাল ও এস আলমের দোসরদের বহিষ্কারের দাবিতে চিটাগাং রোডে মানববন্ধন নাসিক ৪ নং ওয়ার্ডের টাইগার মিলস মাঠের গরুর হাটের শুভ উদ্বোধন ঈদ-উল-আযহা উপলক্ষে পশু জবাই, চামড়া সংরক্ষণ ও বিনামূল্যে লবণ বিতরণ বিষয়ক সচেতনতা কার্যক্রম নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগ’: শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ ফতুল্লায় ৬ বছরের শিশু ধর্ষণ: ডিসি-এসপির থানা পরিদর্শন, সর্বোচ্চ আইনি ব্যবস্থার নির্দেশ

সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ যুবলীগকর্মী নিহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯
  • ২৮৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার খাদে পড়ে ৪ জন যুবলীগকর্মী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরো ১ জন। রোববার ভোরে উপজেলার জামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলো,আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দি ইউনিয়নের মৃত কাজেম আলী মোস্তাকের ছেলে যুবলীগের সাধারণ সম্পাদক শহীদউল্লাহ, একই এলাকার জোহর আলীর ছেলে রাজু আহম্মেদ, বড়ফাউসা এলাকার ইমু বাবুর্চির ছেলে রিপন ও আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার মিজানুর রহমানের ছেলে মোমেন। নিহতরা সকলেই স্থানীয় যুবলীগ কর্মী। গুরুতর আহত হয়েছে স্থানীয় ফাউসা এলাকার আতাউর রহমানের ছেলে ও এমপি নজরুল ইসলাম বাবুর ভাগিনী জামাই আরিফুর রহমান রবিন। তাকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নিহতরা শনিবার ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দিয়েছিলো। পরে তারা রাতের যেকোন সময় ফেরার পথে সোনারগাঁওয়ের তালতলা এলাকায় তাদের বহনকৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রা-ঘ-১৫-৫৪৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। খবর পেয়ে রোববার সকাল ৯ টায় আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল চারজনের মরদেহ উদ্ধার করেন। আড়াইহাজার ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স’র ইন্সপেক্টর সেলিম রেজা লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) সেলিম মিয়া জানান, রোবরাব ভোরে রাতের কোন এক সময় ঢাকা থেকে আড়াইহাজারগামী একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের স্বজনরা এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী

সোনারগাঁয়ে প্রাইভেটকার খাদে পড়ে ৪ যুবলীগকর্মী নিহত

আপডেট সময় : ১২:১৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ জানুয়ারী ২০১৯