নারায়ণগঞ্জ ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন গণ-অভ্যুত্থানের সময় লুট হওয়া ১টি শটগান ও ৩টি কার্তুজসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় গ্যাসের চুলার লিকেজ থেকেই আগুনের বিস্ফোরণ, একই পরিবারের ৫জন দগ্ধ। বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার

এক ধরনের নতুন মাদক বিমানবন্দরে জব্দ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮
  • ৩৪২ বার পড়া হয়েছে

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) নামের এক ধরনের নতুন মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এটি সেবন করলে ইয়াবা সেবনের মতো অনুভূতি আসে বলে অধিদফতরের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

৩১ আগস্ট, বিকেল সাড়ে তিনটার দিকে বিমানবন্দরে সাড়ে ৪০০ কেজি মাদক জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের গোয়েন্দা শাখার অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম শিকদার বলেন, ‘এটি একটি নতুন মাদক, যার নাম নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস)। এনপিএস অনেকটা চায়ের পাতার গুঁড়োর মতো দেখতে। পানির সঙ্গে মিশিয়ে তরল করে এটি সেবন করা যায়। সেবনের পর মানবদেহে এক ধরনের উত্তেজনার সৃষ্টি করে। বলা যায়, অনেকটা ইয়াবার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে। এক ধরনের গাছ থেকে এনপিএস তৈরি হয়ে থাকে। এটি আমাদের তালিকায় ‘‘খ’’ ক্যাটাগরির মাদক।’

নজরুল ইসলাম আরও বলেন, ‘আমাদের কাছে তথ্য ছিল ২৭ আগস্ট বিপুল পরিমাণ মাদক আসবে। কিন্তু সেদিন সেটি আসেনি। আজ সকালের দিকে একটি কার্গোতে এসেছে বলে খবর আসে। ওই কার্গোটি তল্লাশি করে তাতে পাওয়া যায়নি। বিকেলের দিকে ফরেন পার্সেল অফিসে আসা ৩০টি কার্টনের মধ্যে ৪৬৬ কেজি এই নতুন মাদক পাওয়া যায়।

এ বিষয়ে আমাদের এনএসআইয়ের ব্যক্তিরা সর্বাত্মক সহযোগিতা করেছে। তারা (পাচারকারী) বাংলাদেশে নতুন রুট হিসেবে সেগুলো এনেছে, এখানে বাজার তৈরির একটি পরিকল্পনা ছিল। কিন্তু তার আগেই সেটি আমাদের হাতে ধরা পড়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে নামটি প্রকাশ করা যাচ্ছে না।’

নজরুল আরও জানান, অভিযান পরিচালনা করে মাদকগুলো জব্দ করা হয়। সেগুলো ইথিওপিয়ার আদ্দিস আবাবা থেকে জিয়াদ মোহাম্মাদ ইউসুফ নামের এক ব্যক্তি পাঠিয়েছে। বাংলাদেশের নওসিন এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান এগুলো আমদানি করেছে। কিন্তু প্রতিষ্ঠানটি তাদের নাম বদল করে নওয়াহিন নামে এনেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মতবিনিময় সভায় মালিক ও শ্রমিক নিয়ে শ্রমবান্ধব দেশ গড়তে হবে:উপদেষ্টা মাহদী আমিন

এক ধরনের নতুন মাদক বিমানবন্দরে জব্দ

আপডেট সময় : ০৭:৩৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ৩ সেপ্টেম্বর ২০১৮