নারায়ণগঞ্জ ০২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ফতুল্লায় নিজ ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তা মরদেহ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • ৩১০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ ফতুল্লায় নিজ ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তা শাহাদাৎ হোসেনের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ সেপ্টেম্বর) রাত ১২টায় ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকার সোহাগ মিয়ার ভাড়া দেয়া বাড়ির তিন তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শাহাদাৎ হোসেন মুন্সিগঞ্জ সদরের আশুরান গ্রামের মৃত.সামসুল হক মোল্লার ছেলে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদাৎ ও তার স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছে। সম্প্রতি শাহাদাৎ তার স্ত্রী বিলকিস বেগমের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি জিডিও করেন।
নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, ঢাকার সেগুনবাগিচায় এজিবি অফিসের সিনিয়র অডিট অফিসার ছিলেন শাহাদাৎ হোসেন। পাঁচ বছর আগে তিনি চাকুরি থেকে অবসর নেন। আমাদের সংসারে দুই মেয়ে এক ছেলে রয়েছে। ২৯ আগস্ট বিকালে শাহাদাতকে নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে শরিরের আঘাতসহ মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে বাসায় নিয়ে আসি। সন্ধ্যায় হঠাৎ সে মারা যায়।
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজালাল জানান, নিহতের শরীরে আঘাতের অংসখ্য দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে। হত্যাকারীদের সনাক্তে তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ফতুল্লায় নিজ ফ্ল্যাট থেকে সাবেক এজিবি কর্মকর্তা মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৮:০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮