নারায়ণগঞ্জ ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

জীবন বাচাতে জিন্দা লাশ হলো রূপগঞ্জের সাংবাদিকরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮
  • ৩৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : রূপগঞ্জ থানার সামনে শরীরে কাফনের কাপড় জড়িয়ে মাটিতে শুয়ে জিন্দা লাশ হয়ে জীবনের নিরাপত্তা চেয়েছে সাংবাদিকরা । সংবাদ প্রকাশের জের ধরে ছাত্রলীগের ক্যাডাররা প্রেস ক্লাবে ঢুকে হত্যার হুমকি প্রদান করার প্র্তিবাদ ও হুমকি দাতা ছাত্রলীগ ক্যাডারদের গ্রেপ্তার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকরা এ কর্মসূচি পালন করে।

সাংবাদিকরা জানায়,গত ৫ জুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মো. সফিকুল ইসলাম ও সহকারী কমিশনার (ভুমি) আসাদুজ্জামানের নেতৃত্বে ঢাকা ভিলেজ নামক একটি আবাসন প্রকল্পের দখলে থাকা প্রায় ১৮ বিঘা সরকারী অর্পিত সম্পত্তি উদ্ধার করা হয়। এসব সরকারী সম্পত্তি রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি, সাজাপ্রাপ্ত আসামী মাসুম চৌধুরী অপু ঐ আবাসন কোম্পানীর পক্ষ হয়ে জোরপূর্বক বালু ভরাট করে দেয়। সরকারী সম্পত্তি উদ্ধারের ঘটনায় বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকায় সংবাদে অপুর নামও প্রকাশ হয়। এর জেরে বুধবার দুপুরে মাসুম চৌধুরী অপু ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি পরিচয় দানকারী হাফিজুর রহমান সজীবের নেতৃত্বে তাদের বাহিনী পুলিশ নিয়ে রূপগঞ্জ প্রেসক্লাবের সামনে সশস্ত্র অবস্থায় মোটরসাইকেল মহড়া দেয়। পরে প্রেসক্লাবে ঢুকে কর্মরত ৩৭ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়। ছাত্রলীগের ক্যাডারদের হুমকির পর আতঙ্কিত সাংবাদিকরা প্রাণের ভয়ে প্রেসক্লাব বন্ধ করে বাসায় ফিরে যান।

প্রেস ক্লাবে ঢুকে হত্যার হুমকি প্রদান করায় রূপগঞ্জ সাংবাদিকদের জন্য আতঙ্কপুরীতে পরিণত হয়েছে। মাদক কারবারী, সন্ত্রাসী, অস্ত্রবাজদের বিরুদ্ধে অব্যাহত সংবাদ প্রকাশের জেরে দুষ্কৃতিকারীরা একাট্টা হয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মাঠে নেমেছে। এতে রূপগঞ্জের ৭০ জন সাংবাদিক জীবনের নিরাপত্তাহীনতায় ভোগছে।তাই সাংবাদিকরা জীবনের নিরাপত্তা চেয়ে জিন্দা লাশ হয়ে থানার সামনেই শোয়ে পরে। প্রেসক্লাবের সভাপতি ও কলামিষ্ট মীর আব্দুল আলীমের অনুরোধে সাংবাদিকরা তাদের প্রতিবাদ কর্মসূূচি তুলে নেয়। সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় রূপগঞ্জের সুশীল সমাজ, রাজনীতিবীদ ও সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসে উঠেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

জীবন বাচাতে জিন্দা লাশ হলো রূপগঞ্জের সাংবাদিকরা

আপডেট সময় : ১২:১৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুন ২০১৮