নারায়ণগঞ্জ ১১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ৫ টি ট্রাকসহ পুলিশ বক্স খাদে : আহত ৩

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় বালু ভর্তি ৫ টি ট্রাকসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পাটাতনের উপর গড়ে উঠা ট্রাফিক পুলিশ বক্স ধ্বসে খাদে পড়ে গেছে। এতে ট্রাফিক পুলিশসহ আহত হয়েছেন তিন জন। শনিবার সকাল ৯ টায় মহাসড়কের উত্তর পাশে রাস্তা সংস্কারের জন্য খাল ভরাট কাজ চলাকালীন এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাফিক পুলিশের এএসআই হারুন, রেকার চালক ইব্রাহীম ও হেলপার খলিল। তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
প্রত্যদর্শীরা জানায়, সাইনবোর্ড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উত্তর পাশে অবস্থিত ট্রাফিক পুলিশ বক্সের পিছনের খালের কিছু অংশ বালু ভরাট কাজ চলছিল। এসময় বালুবাহী ৫ টি ট্রাক এক সাথে পুলিশ বক্সের পাশে অবস্থান করে। ট্রাক থেকে বালু নামানোর সময় ৫টি ট্রাকের ওজনে পাকা পাটাতনের উপর নির্মিত ট্রাফিক পুলিশ বক্সটি ধ্বসে পরে। তখন ৫ টি ট্রাকও খাদে পরে যায়।
এ ঘটনায় পুলিশ বক্সে অবস্থানকারী ট্রাফিক পুলিশের এএসআই হারুন, রেকার চালক ইব্রাহীম ও হেলপার খলিল আহত হয়। এদের মধ্যে ড্রাইভার ইব্রাহীমের অবস্থা গুরুতর। তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক ইন্সপেক্টর জিয়া জানায়, মহাসড়কের উত্তর পাশে রাস্তা সংস্কারের জন্য টেন্ডার হয়েছে। টেন্ডার পেয়ে ঠিকাদার হাসমত আলী হাসু ৬০ ফুট প্রশস্থ করনের লে বালু ভরাট কাজ শুরু করেছে। সকালে ঠিকাদারের লোকজনকে পুলিশ বক্সটি যে পাটাতনের উপর অবস্থিত তার উপর ট্রাক না উঠানোর জন্য নিষেধ করা হয়। কিন্তু নিষেধ আমলে না নিয়ে একসাথে ৫টি বালুভর্তি ট্রাক পাটাতনে উঠিয়ে বালু ফেলছিলো। এসময় ট্রাকের লোড নিতে না পেরে ৫টি ট্রাক ও পুলিশ বক্সটিসহ পাটাতন ধ্বসে পরে। এতে আমাদের একজন এএসআইসহ ৩ জন আহত হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ৫ টি ট্রাকসহ পুলিশ বক্স খাদে : আহত ৩

আপডেট সময় : ১২:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২ জুন ২০১৮