নারায়ণগঞ্জ ০২:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ঘুষখোর সৃষ্টি কারীদের ক্ষমতায় থাকার অধিকার নাই : টিপু

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭
  • ৩৬৭ বার পড়া হয়েছে

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, মন্ত্রী পরিষদের আত্মস্বীকৃত চোর ও ‘সহনীয় মাত্রায়’ ঘুষখোর সৃষ্টি কারীদের স্বীকারোক্তি মূলক উন্মুক্ত জবানবন্ধির পর এই সরকারের নিশ্চয় রাষ্ট্র ক্ষমতাতে থাকার আর কোন নৈতিক অধিকার থাকে না।
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে কালির বাজার পুরাতন কোর্ট চত্তরের পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরিক্ষা অধিদপ্তরে ডিজিটাল মনিটরিং ব্যবস্থার উপর এক প্রশিক্ষণ-এর সমাপনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী তার বক্তব্যে এবার অর্থমন্ত্রীর মত থলের বিড়াল বের করে দিয়েছেন, সত্য বলেছেন।

প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের এইসব ‘মান্যবর’ আত্মস্বীকৃত ‘চোরদের’ ব্যাপারে আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করবেন নাকি সরকারের মেয়াদ পূর্তির সম্ভাব্য বাকী এক বছর এদেরকে নিয়েই তার ‘উন্নয়নের রাজনীতি’ অব্যাহত রাখবেন। এ ব্যাপারে ইতিমধ্যে জনমনে উৎকন্ঠা দেখা দিয়েছে। আর তাই এই সকল আত্মস্বীকৃত চোর ও ‘সহনীয় মাত্রায়’ ঘুষখোর সৃষ্টি কারীদের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নাই।

বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, রাশিদা বেগম, হাবিবুর রহমান আঙ্গুর, সাইফুল ইসলাম, নাজমুল হাসান নান্নসহ আরো অনেকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ঘুষখোর সৃষ্টি কারীদের ক্ষমতায় থাকার অধিকার নাই : টিপু

আপডেট সময় : ০৫:০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০১৭