নারায়ণগঞ্জ ০১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

দেশ, জাতি ও নিজেকে সমৃদ্ধ করার শিক্ষা শিশুদেরকে দেয়ার আহ্বান জানালেন কাউন্সিলর ইকবাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৩৮৮ বার পড়া হয়েছে

যে শিক্ষায় দেশ, জাতি ও নিজেকে পরলৌকিক জ্ঞানে সমৃদ্ধ করে শিশুদেরকে সে শিক্ষা দেয়ার আহ্বান জানালেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে নাসিক ২নং ওয়ার্ডের মিজমিজি কান্দাপাড়া এলাকায় ইসলামিক এডুকেয়ার ক্যাডেট একাডেমি নামক নতুন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি ওই শিক্ষা প্রতিষ্ঠানের কর্নধার ও শিক্ষকদের প্রতি এ আহ্বান জানান।

তিনি তার বক্তব্যে আরো বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত কর্নধার। শিক্ষার মান ভাল হলেই শিক্ষার্থীরা ভাল জ্ঞান অর্জন করতে পারবে। আর তাতেই দেশ এবং সমাজ উন্নত হবে। তাই ভুরি ভুরি সার্টিফিকেট অর্জনের চেয়ে সঠিক জ্ঞান অজর্ন করতে পারলেই দেশ এবং জাতি উপকৃত হবে।

ইসলামিক এডুকেয়ার ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আবু ইউসূখ পাটোয়ারীর সভাপতিত্বে আয়োজিত উক্ত উদ্বোধনী ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর মো: ইকবাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য মজিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোক্তার হোসেন, শাহ আলম, ফজলুল হক ও ডা. দেলোয়ার হোসেন প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক আ: হালিম সোহাগ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

দেশ, জাতি ও নিজেকে সমৃদ্ধ করার শিক্ষা শিশুদেরকে দেয়ার আহ্বান জানালেন কাউন্সিলর ইকবাল

আপডেট সময় : ০৭:২৯:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭