নারায়ণগঞ্জ ০৩:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

তারই আলোকে আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও সকল উপজেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে সকল উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই প্রতিটি বাড়ি-ঘর, অফিস-আদালত পরিচ্ছন্ন থাকুক। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬