নারায়ণগঞ্জ ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার সোনারগাঁয়ে পাটজাত মোড়ক ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা প্লাস্টিক দূষণ রোধে নারায়ণগঞ্জ সদরে ৬২০ শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব পানির বোতল বিতরণ নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৯ জনসহ বিভিন্ন অপরাধে ৯৮ জন গ্রেফতার অপরাধমুক্ত শান্তিপূর্ণ নারায়ণগঞ্জ গড়তে কাজ করছে জেলা পুলিশ — এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৮ রূপগঞ্জে কিশোরী ধর্ষণের অভিযোগে তিন যুবক গ্রেফতার প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে জেলা প্রশাসন বদ্ধপরিকর — জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ এর অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।

তারই আলোকে আজ শনিবার (৩ অক্টোবর, ২০২৬) সকালে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের তত্ত্বাবধানে ও নির্দেশনায় জেলার সকল উপজেলা ও সকল ইউনিয়নে একযোগে এই অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন ও সকল উপজেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরের নেতৃত্বে ও তত্ত্বাবধানে সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বাস্তবায়নে সকল উপজেলা কার্যালয়, সকল ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সচেতনতামূলক বর্ণাঢ্য রেলি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অভিযান চলাকালে অফিস চত্বর, আঙ্গিনা, ড্রেন, ফুলের টব ও পরিত্যক্ত স্থানে জমে থাকা পানি পরিষ্কার করা হয় এবং মশক নিধনে ওষুধ ছিটানো হয়। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসাধারণকে সচেতন করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। নিজ আঙ্গিনা পরিষ্কার রাখার মাধ্যমেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রতি শনিবার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। আমরা চাই প্রতিটি বাড়ি-ঘর, অফিস-আদালত পরিচ্ছন্ন থাকুক। কোথাও যেন তিনদিনের বেশি পানি জমে না থাকে। ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলকে একসাথে কাজ করতে হবে।

এ সময় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল ইউনিয়নের জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আড়াইহাজারে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল উদ্ধার

প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:১৯:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬