নারায়ণগঞ্জ ০৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩ সাংগঠনিক মাস’২০২৬ উপলক্ষে তরুণ প্রজন্মের ভাবনা বিষয়ক মতবিনিময় সভা জেলা প্রশাসনের উদ্যোগে বন্দরে ৮শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন নারায়ণগঞ্জে কুমিল্লা ও মেঘনা ইকোনমিক জোন সংযোগ সড়ক নির্মাণে অংশীজন সভা বিশ্ব পর্যটন দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালিও আলোচনা সভা নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

আড়াই হাজার প্রতিনিধি :

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে মাঠে নেমেছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। শনিবার (২৬ সেপ্টেম্বর) আড়াইহাজার উপজেলায় আয়োজিত ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরিতে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

কর্মসূচির শুরুতে জেলা প্রশাসক উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বিষয়ে মতবিনিময় করেন। পরে তিনি সচেতনতামূলক র‍্যালিতে অংশ নেন এবং স্থানীয় জনগণের সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা করেন।

এ সময় এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

একই দিনে নারায়ণগঞ্জ জেলার সব উপজেলা ও ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচিতে সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণ অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে জেলার সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক মো. রায়হান কবির।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে কাঁচপুর শ্রমিক লীগ সভাপতি তাজুলসহ গ্রেপ্তার ১৩

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে মাঠে ডিসি মো : রায়হান কবির

আপডেট সময় : ০৩:১৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬