নারায়ণগঞ্জ ০৪:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ অনুষ্ঠিত রূপগঞ্জে ছয় মাংস ব্যবসায়ীকে জরিমানা পিপিএম-সেবা পদক পাচ্ছেন নারায়ণগঞ্জের এসপি হাবিবুর রহমান রূপগঞ্জে ধারালো অস্ত্রসহ পাঁচ ডাকাত গ্রেফতার; ডাকাতি হওয়া স্বর্ণালংকার উদ্ধার সোনারগাঁয়ে ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপারের সঙ্গে BKMEA, NCCI ও We Are Volunteers-এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সোনারগাঁয়ে মাদক ও ধর্ম আবমাননাসহ পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-৮ রূপগঞ্জে পাউবো কর্মকর্তার দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাস দমনে থানা পুলিশের বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে মাদক কারবারি ও রাজনৈতিক নেতা এবং সাজাপ্রাপ্ত আসামি তাদের বিরুদ্ধে একাধিক মামলার রয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,সোনারগাঁওয়ের কাঁচপুর উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ শামীম (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ।

এছাড়া সন্ত্রাস বিরোধী মামলায় সাদিপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ হাকিম উদ্দিন (৫০) এবং বুরুমদী এলাকা থেকে একটি পুরাতন মামলার সাজাপ্রাপ্ত আসামি পিয়ার (৪০)কে গ্রেফতার করা হয়।
অন্যদিকে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে মাদক সেবনের অভিযোগে আরও ৯ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন— মোঃ ফজল হক (৩৮), মোঃ ফিরোজ (৩০), মোঃ আপেল মাহমুদ (৩৮), শুভ্র দে সচিন (২৫), মোঃ রায়হান প্রকাশ নিলয় (১৯), মোঃ মঞ্জুর হোসেন (৪৫), মোঃ ইমরান হোসেন সজীব (২৪), মোঃ সায়েম (৩০) ও মোঃ আতিকুর রহমান (২২)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক সময়ের কন্ঠস্বরকে জানান, উপজেলার নিরাপত্তা নিশ্চিত করতে মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইসেন্স ছাড়াই ব্যবসা, সোনারগাঁয়ে তিন হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

সোনারগাঁওয়ে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১২

আপডেট সময় : ০৪:২০:১২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬