নারায়ণগঞ্জ ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার বন্দরে এআই প্রযুক্তিতে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা, প্রতারকচক্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোেগীর বন্দরে দলিল লেখক সমিতির সাধারণ সভা ও দোয়া: পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক হানি ট্র্যাপ চক্রের ৬ সদস্য আটক সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে বিয়ের অনুষ্ঠানে হামলা মারধর লুটপাট বন্দরের শীর্ষ সন্ত্রাসী ১৪ টি মামলার আসামি ‘ক্যাডার সোহেল’ গ্রেফতার ফতুল্লায় ইয়াবা,হেরোইনও গাজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

সোনারগাঁ প্রতিনিধি : সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ঋণ-খেলাপি মামলায় সাজাপ্রাপ্ত আসামি পলাতক মো. সানোয়ার হোসেন (৬০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ মে) রাতে সোনারগাঁ থানার উপ পরিদর্শক (এসআই) হারুন অর রশিদ নয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । গ্রেপ্তারকৃত মো. সানোয়ার হোসেন সোনারগাঁয়ের ৫ নং ওয়ার্ড বরগাও চেয়ারম্যান পাড়ার মৃত আফতাব উদ্দিন এর ছেলে এবং তানিয়া টেক্সটাইল মিলের মালিক।

জানাগেছে, গ্রেপ্তারকৃত মো. সানোয়ার হোসেন এর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি কাঁচপুর শাখার মোট ছয়টি মামলা রয়েছে। তারমধ্যে দুইটি মামলায় মোট ১ কোটি ৯৬ লাখ ২ হাজার টাকার ঋণ-খেলাপির দায়ে দুই বছরের কারাদণ্ড দিয়েছে নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। আদালতের সেশন নং- ৬৩২/২৫ এবং ১২৯০/২৫।

নারায়ণগঞ্জ আদালতের সেশন নং- ১২৯০/২৫ এর জন্য ১ কোটি ১০ লাখ টাকার অর্থদণ্ড এবং ১ বছরের কারাদণ্ডের রায় দেন আদালত। অন্য আরেকটি মামলা নং-৬৩২/২৫ এর জন্য ৮৬ লাখ ২ হাজার টাকা অর্থদণ্ড এবং ১ বছরের সাজা দেন নারায়ণগঞ্জ যুগ্ম দায়রা জজ প্রথম আদালত। এছাড়াও তার বিরুদ্ধে ৪ লাখ ১৫ হাজার ৯৮০ টাকার একটি অর্থ ঋণ মামলা রয়েছে। মামলা নং- ২৮৯/২৫।

শুধু তাই নয়, তার বিরুদ্ধে আরো দুইটি সিআর মামলা রয়েছে। এ দুইটি মামলার টাকার পরিমান হল, ২ কোটি ৭৬ লাথ টাকা। ইসলামী ব্যাংক কাচঁপুর শাখা মো. সানোয়ার হোসেনের কাছে মোট- ৪ কোটি ৪০ লাখ টাকা পাবে বলে জানান ব্যাংক কর্তৃপক্ষ।

মো. সানোয়ার হোসের দীর্ঘদিন যাবৎ ইসলামী ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে আত্মগোপনে ছিল। তিনি কাঁচপুর শাখার ইসলামী ব্যাংকের এইচপিএসএস বিনিয়োগের মেশিনারিজ গোপনে বিক্রি করে ফেলে। তার জন্য ইসলামী ব্যাংক একটি ক্রিমিনাল মামলা দায়ের করে।

ফলে নারায়ণগঞ্জ (সোনারগাঁও আমলী) আদালতের চীফ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু সোনারগাঁ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। অবশেষে থানা পুলিশের চৌকস পুলিশ কর্মকর্তা এসআই হারুন মিয়া তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতে সক্ষম হন।

সোনারগাঁও থানার এসআই হারুন মিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে সোনারগাঁয়ের নয়াপুর এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি মো. সানোয়ার হোসেন কে গ্রেপ্তার করি। আইনগত পক্রিয়া শেষে যথাযথ মামলায় রবিবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বরফকল মাঠে গরুর হাট না বসাতে জেলা প্রশাসকের কাছে শাপলা ক্রীড়া সংসদের স্মারকলিপি

সোনারগাঁয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সানোয়ার গ্রেপ্তার

আপডেট সময় : ১১:০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬