নারায়ণগঞ্জ ০৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু সোনারগাঁয়ে প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতি,৪৫ লক্ষ টাকার মালামাল লুট নারায়ণগঞ্জে নৌ-পুলিশের টলারের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে পুলিশ সদস্যের মৃত্যু ফতুল্লা বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ রনি গ্রেফতার না.গঞ্জ পাসপোর্ট অফিসে ৭ দালালকে আটকের পর কারাদণ্ড সিদ্ধিরগঞ্জে মাদক বিক্রিতে বাধা দেয়ায় বিপাকে একটি পরিবার, থানায় অভিযোগ ফতুল্লায় স্কুল চলাকালীন একটি সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার নারায়ণগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ

ফতুল্লায় স্কুল চলাকালীন একটি সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে সিলিং ফ্যান খুলে পড়ে অন্তত ৫ শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন আলীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির একটি কক্ষে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির দুই শিক্ষার্থী প্রাঞ্জল ও জাহানারার নাম জানা গেছে। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পরে আহত শিক্ষার্থীদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্কুলটির প্রাক্তন শিক্ষার্থী মো. মশিউর রেজা সজীব বলেন, প্রাক্তন শিক্ষার্থী হিসেবে স্কুল পরিদর্শনে এসেছিলাম। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ওপর থেকে সিলিং ফ্যানটি খুলে পড়ে। ভাগ্য ভালো কারও মাথায় পড়েনি। মাথায় পড়লে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। তারপরও অন্তত ৫ জন শিশু শিক্ষার্থী আহত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা আহমেদ বলেন, ক্লাস চলাকালে সিলিং ফ্যানটি খুলে নিচে পড়ে যায়। দীর্ঘদিন ধরেই ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এ কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। আমরা নতুন ভবন নির্মাণের জন্য আবেদন করেছি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম বলেন, বিষয়টি তার জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু

ফতুল্লায় স্কুল চলাকালীন একটি সিলিং ফ্যান খুলে পড়ে পাঁচ শিক্ষার্থী আহত

আপডেট সময় : ১২:১৩:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬