নারায়ণগঞ্জ ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

১ মে রোজ শুক্রবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ চাষাড়া রেলগেইট প্রধান সড়ক সম্মুখে শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় ।

এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি – জাহাঙ্গীর আলম গোলক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক, ও মানবাধিকার কর্মী কবি শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এস,এম,জহিরুল ইসলাম বিদ্যুৎ, সিনিয়র সাংবাদিক আল মামুন খান, সাংবাদিক আসলাম মিয়া, শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট জেসমিন আক্তার, গার্মেন্টস শ্রমিক জাগরণ মঞ্চের শাহানাজ বেগম, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি -শামীম আহমেদ, গণ পরিবহন শ্রমিক জাগরণ মঞ্চের সভাপতি- সবুজ মিয়া
প্রমুখ নেতৃবৃন্দ ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি অন্যায় ভাবে নির্ধারণ করা হচ্ছে । শ্রমিকদের মজুরি শ্রমশক্তির মূল্যের দ্বীগুন নির্ধারণ করতে হবে । শ্রমিকদের মৌলিক অধিকার দিতে হবে। রেশণ দিতে হবে ।

আবাসন সংকট নিরসনে সরকারের অধীনে শ্রমিকদের জন্য বাসস্থান এর ব্যাবস্থা করে দিতে হবে, শ্রমিকদের পরিবার ও সন্তানের ভরণপোষণ শিক্ষা চিকিৎসা সেবা বিনোদন ও অবসর পায় সে ব্যবস্থা করতে হবে এবং ভালো মানের খাবার খেতে পারে সেই পরিমাণ মজুরি নির্ধারণ করতে হবে । এখন মালিকরা যে মজুরি নির্ধারণ করেছে তা দিয়ে শ্রমিকরা এক বেলাও ঠিক মতো পেট ভরে খেতে পারে না,
শিক্ষা পায় না,
চিকিৎসা পায় না,

এটা কোনো স্বাধীন দেশের শ্রমিকদের মজুরি হতে পারে না, তাই শ্রমিক জাগরণ মঞ্চ ৩০০০০ হাজার টাকার দাবী রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছে । এই দাবি আদায় করার জন্য শ্রমিক জাগরণ মঞ্চ শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে এবং
এই দাবি আদায় করার জন্য সারা দেশের শ্রমিকদের শ্রমিক জাগরণ মঞ্চে যোগ দিতে আহ্বান জানান ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

শ্রমিক জাগরণ মঞ্চের ১৪০ তম আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালিত

আপডেট সময় : ০৮:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬