সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত নারায়ণগঞ্জে ৯ম জেলা স্কাউট সমাবেশের উদ্বোধন অনুষ্ঠিত অনুমোদনহীন ও ভুয়া ব্যান্ডের তেল বিক্রির অপরাধে দেড় লক্ষ টাকা জরিমানা নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রস্তুতিমূলক সভা আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-অভিভাবকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে কর্মরত তিন ওসিকে রদবদল আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নলখালী খালের ২.৫ শতাংশ জায়গা উদ্ধার

আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসসহ এমনকি কাপড়-চোপড়ও লুট করেছে। মঙ্গলবার গভীর রা‌তে উপ‌জেলার বিশনন্দী ইউনিয়‌নের কড়ইতলা‌ গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে। তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নিয়ে যায়।

এরপর ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে প্রবেশ করে। দরজা ভেঙে ঘরে ঢুকে তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে থাকা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৯ ভরি রুপা এবং ঘরের অন্যান্য জিনিসপত্র লুট করে। সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে ও বেড়ায় আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। তিনি বলেন, “গত বছরও এই বাসায় ডাকাতি হয়েছিল।”

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাতদের ধরতে অভিযান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের সস্তাপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত

আড়াইহাজারে এক রাতেই তিনটি বাড়িতে ডাকাতি

আপডেট সময় : ০৪:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬