সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ৩টি ডাইংয়ের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ অভিযান ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার লুট আড়াইহাজারে ২২ কেজি গাঁজাসহ দুই ব্যাক্তিকে আটক তথ্যপ্রযুক্তির যুগে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শিক্ষার্থীদের জ্ঞান চর্চা বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে -ডিসি রায়হান কবির হরিপরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৪৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা ট্রান্সপোর্ট মালিক সমিতির আহবায়ক কমিটি গঠন ব্যবসা জগতে ভূমিকম্প শুরু হয়েছে- গোলাম সারোয়ার সাঈদ সিদ্ধিরগঞ্জে উচ্ছেদ অভিযানে ছাত্রদল যুবদলের সংঘর্ষ, পুলিশের এ্যাকশন সোনারগাঁওয়ে সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ্’র সমাধি পরিদর্শনে জেলা প্রশাসক নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন

ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি বসতবাড়িতে জানালার গ্রিল কেটে প্রবেশ করে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে জালকুড়ি সীমা ডাইং সংলগ্ন গোলাম মোর্তুজার বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতদল অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ প্রায় ৭৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে বাড়ির মালিকের ছেলে মায়েজ ইবনে মোর্শেদ গণমাধ্যমকে জানান, রাত ৩টার দিকে ৭-৮ জনের একটি সশস্ত্র ডাকাতদল বাড়ির পেছনের বারান্দার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা বাড়ির কর্তা মনজেল মোর্শেদ, তার স্ত্রী ও সন্তানদের হাত-পা বেঁধে একটি রুমে আটকে রাখে। নিজেদের ডাকাত পরিচয় দিয়ে তারা অস্ত্রের ভয় দেখিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয় এবং প্রায় ২০ মিনিট ধরে ঘরের ভেতর তাণ্ডব চালায়।

লুটপাটের তালিকায় থাকা মালামাল সম্পর্কে ভুক্তভোগীরা জানান, ডাকাতরা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, ৩২ ভরি স্বর্ণালঙ্কার (যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭৫ লাখ টাকা), তিনটি দামি ঘড়ি এবং আলমারিতে থাকা দামী শাড়ি, জুতা ও পোশাক নিয়ে চম্পট দেয়। ডাকাতদল চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন।

খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি তদন্ত) মিজানুর রহমান। তিনি জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে এবং আলামত সংগ্রহ করা হয়েছে। এই দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে। বর্তমানে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ৩টি ডাইংয়ের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ অভিযান

ডাকাতরা পরিবারের সকলকে বেঁধে টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০৭:০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬