নারায়ণগঞ্জ ০২:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

ফতুল্লায় জোটের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে

নুরুল হুদা মেহেদী : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার লামাপাড়া এলাকারপিটালিপুলে একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুর প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত হস্তক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানি
এড়ানো সম্ভব হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোডাউনটিতে হঠাৎ করেই
আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের উৎপত্তি। মুহূর্তের মধ্যে আগুন জুটের গুদামে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পরদ্রুত আগুন ছড়িয়ে পড়ে।  স্থানীয়রা প্রথমে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তারা ব্যর্থ হন। পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের একটি
ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম হুদা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান আগুন পুরোপুরি জ্বলছে। তাৎক্ষণিকভাবে পানি ও প্রয়োজনীয় সরঞ্জাম ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার সময় একজন ব্যক্তি একটি দোকানের ভেতরে আটকা পড়েছিলেন। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন। এদিকে আগুনের ঘটনায় গোডাউনের ভেতরে থাকা জুটের বেল ও অন্যান্য মালামাল পুরে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

ফতুল্লায় জোটের গোডাউনে আগুন, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ লক্ষ টাকা

আপডেট সময় : ০৫:১২:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬