নারায়ণগঞ্জ ০৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ২০৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হোড়গাঁও গ্রামে মাদক ব্যবসা, ভূমিদস্যুতা ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) জুম্মার নামাজের পর হোড়গাঁও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে গ্রামবাসীরা অভিযোগ করেন, হোড়গাঁও গ্রামের গোলাম নয়নের ছেলে গোলাম সারোয়ার সাজু ও সিয়াম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, দখলবাজি ও সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। তারা এলাকায় কিশোর গ্যাং তৈরি করে গার্মেন্টস শ্রমিকদের বেতন থেকে জোরপূর্বক টাকা আদায় করে নিচ্ছে। এছাড়াও একটি বসতঘর দখল করে সেখানে নিয়মিত মাদকের আসর বসানো হচ্ছে বলে অভিযোগ করা হয়।
অভিযোগে আরও বলা হয়, গত এক বছর ধরে তারা পরিকল্পিতভাবে কিশোর গ্যাং তৈরি করে এলাকার শিশু-কিশোরদের অপরাধমূলক কাজে জড়িয়ে ফেলছে। রাতের বেলায় ডাকাতি ও দিনে চুরি-ছিনতাইয়ের মাধ্যমে পুরো এলাকায় ভীতি ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সভাপতি ডাক্টর শাহিন মিয়া, রূপগঞ্জ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক ওবায়দুল মিয়া, স্থানীয় মুরুব্বি নেওয়াজ আলী মিয়া, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য নাঈমুল ইসলাম আরিফ, ৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট শাহাবুদ্দিন, সহ সভাপতি মোশারফ মোল্লা
গোলাকাইন্দাইল ইউনিয়ন যুবদলের প্রশিক্ষণ বিষয় সম্পাদক মোঃ ওমর ফারুক বাবু
গোলাকান্দাইল ইউনিয়ন ১ নং যুগ্ম সম্পাদক যুবদল
মোহাম্মদ রকিব মিয়া সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রামবাসীরা বলেন, “আমরা একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত এলাকা চাই। আমাদের গ্রামে কোনো গুন্ডামি, মাদক, চুরি-ছিনতাই চলবে না।”
এ সময় এলাকাবাসী অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা হুমকি ও হয়রানির শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জের হোড়গাঁওয়ে মাদক কারবারি ও ভূমিদস্যুদের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ০৭:১৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫