নারায়ণগঞ্জ ০৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

ডেমরায় যুবদল নেতার বিরুদ্ধে যুবককে এলোপাথাড়ি মারধরের অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় প্রকাশ্যে দিবালোকে এক যুবককে এলোপাথারি বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। মারধরের ভিডিওচিত্রটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে ডেমরা কলেজ সংলগ্ন আল আমিনের রিক্সার গ্রেজে।এ ঘটনায় আহত যুবক সোহেল স্থানীয় যুবদল নেতা হামিদুল্লাহ সুমনের বিরুদ্ধে ডেমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

খোঁজ নিয়ে জানাযায়,মারধরের সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায় হামিদুল্লাহ সুমন লোহার পাইপ দিয়ে সোহেল নামের ঐ যুবককে এলোপাথারি বেধড়ক মারধর করছে।
এসময় স্থানীয় লোকজন আহত সোহেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উক্ত মারধরের ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগী সোহেল ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের আলোকে ডেমরা থানা পুলিশ যুবদল নেতা হামিদুল্লাহ সুমনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে স্থানীয়দের আপস মীমাংসা হামিদুল্লাহ সুমনকে থানা থেকে মুচলেকার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়।

এ বিষয়ে সাংবাদিকরা স্থানীয়দের সাথে কথা বললে জানা যায় হামিদুল্লাহ সুমন একজন দুর্ধর্ষ প্রকৃতির লোক। কিছুদিন আগে হামিদুল্লাহ সুমন মিরপাড়ায় অবস্থিত হোটেল হোসেনের মালিকের কাছে দেড় লক্ষ টাকা চাঁদা দাবি করেন।হোটেল হোসেনের মালিক চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে যুবদল নেতা হামিদুল্লাহ সুমন দলবল নিয়ে উক্ত হোটেল ভাঙচুর এবং লুটপাট করেন। হামিদুল্লাহ সুমন কর্তৃক হোটেলের মালিকের কাছে চাঁদা দাবি করার একটি কল রেকর্ড সাংবাদিকদের কাছে স্থানীয়রা প্রদান করেন।সরজমিনে তথ্য অনুসন্ধানে আরো জানা যায় যুবদল নেতা হামিদুল্লাহ সুমনের চাঁদাবাজিতে এলাকাবাসী অতিষ্ঠ।

কোথাও কোন ঘটনা ঘটলে বিচারের নামে সে সেখানে থেকে চাঁদা দাবি করে। এলাকাবাসী তাকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানায়।

এ বিষয়ে ডেমরা থানা অফিসার ইনচার্জ মাহমুদুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান,সোহেল নামের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সুমনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের আপোসের ভিত্তিতে মুচলেকার মাধ্যমে তাকে থানা থেকে অভিযোগ কারীর জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

ডেমরায় যুবদল নেতার বিরুদ্ধে যুবককে এলোপাথাড়ি মারধরের অভিযোগ

আপডেট সময় : ০২:৩১:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫