নারায়ণগঞ্জ ০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার নারায়ণগঞ্জে ১৫ জুন থেকে ৮ দিনব্যাপী বিতর্ক উৎসব, অংশ নিচ্ছে ৬৪ শিক্ষা প্রতিষ্ঠান শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় নির্বাচন কাল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৩৫১ বার পড়া হয়েছে

রূপগঞ্জ প্রতিনিধি : আগামী কাল রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট গ্রহন । ভোটকে ঘিরে কাঞ্চনে থমথমেভাব বিরাজ করছে। ইতোমধ্যে কাঞ্চন বাজারের অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে। এখনো বহিরাগতরা বহাল তবিয়তে আছে। ফলে বহিরাগত আতঙ্ক কাটেনি ভোটারদের।
প্রচার-প্রচারণা শেষ। তবে এখন চলছে জয়ে-পরাজয়ের হিসাব-নিকেষ। তবে এখনো সাধারণ ভোটারদের মাঝে বহিরাগত আতঙ্ক কাটেনি। গত কয়েকদিনের নির্বাচনের আগে মেয়র প্রার্থীর উপর হামলা, পোষ্টার ছিঁড়ে ফেলা, ক্যাম্প ভাংচুরসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটায় ভোটারদের মাঝে এ আতঙ্ক সৃষ্টি হয়েছে। এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা কাঞ্চন পৌরসভার বিভিন্ন এলাকায় স্বশস্ত্র অবস্থায় অবস্থান নিয়েছে বলে ভোটাররা জানান। নির্বাচনের দিন বড় ধরনের সহিংসতার আশঙ্কায় ভোটারদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে, পৌরসভার ১৯ কেন্দ্র ঝূকিপূর্ণ বলে দাবী করেছেন ভোটাররা। সরকারী হিসাবে ৪ টি কেন্দ্রকে ঝূকিপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। কাঞ্চন পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৪০ হাজার ৭৯৮।
জানা গেছে, জগ প্রতীকে রফিকুল ইসলাম রফিক ও মোবাইল প্রতীকে প্রতিদ্বন্দীতা করছেন দেওয়ান আবুল বাশার বাদশা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত দুই মেয়র প্রার্থী এবং প্রার্থীর সমর্থকরা গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়েছেন। ২৪ জুন রাত ১২ টার পর থেকে প্রচার-প্রচারণা বন্ধ হলেও মেয়র প্রার্থী দেওয়ান আবুল বাশার পক্ষে বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রসহ অবস্থান নিয়েছে বলে জানা গেছে। নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার পরও বাদশার পক্ষে বহিরাগতরা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গোপনে অবস্থান নিয়েছে। বহিরাগত এলাকা গুলোতে অস্ত্রের মহড়া ও ভোটারদের হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তার করছে। বহিরাগত আতঙ্কে কাঞ্চন পৌরসভা এলাকায় নির্বাচনের আগের দিন থেকেই দোকানপাটসহ সিংহভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করেছে রেখেছে ব্যবসায়ীরা।
নারায়ণগঞ্জ জেলা গ-সার্কেলের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, নির্বাচনের দিন কাঞ্চন পৌরসভার প্রতিটি কেন্দ্রে ২০ জন করে পুলিশ সদস্য ও নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। আইনশৃংখলা বাহিনীর সদস্যরা তৎপর থাকবেন। নির্বাচনকে কেন্দ্র করে বহিরাগতরা কোন প্রকার ঝামেলার সৃষ্টি করলে ছাড় দেয়া হবেনা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় নির্বাচন কাল

আপডেট সময় : ০৭:৩১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪