নারায়ণগঞ্জ ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার সিদ্ধিরগঞ্জে সালু হাজী রোডে জামে মসজিদের নির্মাণ কাজের উদ্ভোধন সিদ্ধিরগঞ্জে দারুস সালেহ জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে পাঁচটি বড় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সর্বমহলে প্রশংসিত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান মুন্সী ৩৩ সদস্য বিশিষ্ট সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা সিদ্ধিরগঞ্জে তিতাসের নাটকীয় অভিযান হাজীগঞ্জ আইটি স্কুল হইতে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের সংস্কার কাজের শুভ উদ্বোধন সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী ও হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগ,তিতাসের দ্রুত অভিযানের দাবি এলাকাবাসীর সিদ্ধিরগঞ্জে যুবলীগ নেতার সহযোগী মানিক এখন বিএনপির বড় নেতা নারায়ণগঞ্জ “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নৌকায় এবার লাঙ্গলও চড়ে বসেছে-প্রধানমন্ত্রী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

নূরু হুদা মেহেদী ঃ   নৌকায় এবার লাঙ্গলও চড়ে বসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহবান জানিয়েছে উপস্থিত জনতার উদ্দেশ্যে প্রশ্ন রেখে তিনি বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন তো? এসময় উপস্থিত জনতা উল্লাস করে সম্মতি জানালে প্রধানমন্ত্রী বলেন, আপনারা নৌকায় ভোট দিবেন। অবশ্য নৌকায় এবার লাঙ্গলও চড়ে বসেছে। আপনারা সেদিকেও খেয়াল রাখবেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় শহরের ইসদাইরের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে তিনি এ আহবান জানান।

স্বাধীনতার ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ধারক নারায়ণগঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যখন ৬ দফা ঘোষণা দেন তখন ৮মে তিনি এই নারায়ণগঞ্জের আদমজীতে বিশাল জনসভা করেন। ৬ দফাকে প্রতিষ্ঠিত করতে নারায়ণগঞ্জ ও এখানকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না মন্তব্য করে তিনি বলেন, আমরা মানুষের ঘর করে দিচ্ছি। আজকে ৩৩টি জেলা ভূমিহীন পরিবারমুক্ত। বাকিগুলোও আমরা করে ফেলব।

প্রধানমন্ত্রী বলেন, প্রায় ৮ লাখ ৪১ হাজার পরিবারকে আমরা বিনা পয়সায় ২ কাটা জমি ও ঘর করে দিয়েছি। আমরা মানুষকে ঋণের ব্যবস্থা করে দিয়েছি। বয়স্ক ও বিধবা ভাতার সুব্যবস্থা করেছি। মাতৃত্বকালীন ছুটি বাড়িয়ে মা ও শিশুর সুস্বাস্থ্যের ব্যবস্থা করেছি। আমাদের খাদ্য নিরাপত্তা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে গেছে।এর আগে বিকেল ৩টা ২০ মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জে শেষ জনসভায় যোগ দেন শেখ হাসিনা। দীর্ঘ ১০ বছর পর নির্বাচনী প্রচারণায় নারায়ণগঞ্জ সফরে গেলেন তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় ৩ হাজর২শ পিস ইয়াবা উদ্ধার

নৌকায় এবার লাঙ্গলও চড়ে বসেছে-প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৬:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪