নারায়ণগঞ্জ ০৯:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ

ছাদ খোলা বাসে মেসিদের জমকালো সংবর্ধনা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • ৫৭৮ বার পড়া হয়েছে

বুয়েন্স আয়ার্সের রাস্তার লাখো মানুষের অপেক্ষা। এই অপেক্ষা প্রিয় তারকাদের এক পলক দেখার। এই অপেক্ষা বিশ্বজয়ী ফুটবল বীরদের সংবর্ধনা জানানোর।

বিমান থেকে স্বর্ণালি ট্রফি হাতে লিওনেল মেসি যখন নামলেন, তখন লাখো মানুষের দৃষ্টি তার দিকে। এমএলটেনের পেছন পেছন নেমে এলেন বিশ্বজয়ী ফুটবল দলের সদস্যরা।

আর্জেন্টিনার আকাশে তখন শুধু মেসি আর ভামোস আর্জেন্টিনা শব্দের পুনরাবৃত্তি। প্রিয় দেশ আর প্রিয় খেলোয়াড় যেন একাকার। বিমান থেকে নেমে খোলা বাসে চেপে বুয়েন্স আয়ার্সের রাস্তায় ঘুরে অভ্যর্থনা গ্রহণ করেন মেসি, মার্টিনেজ, ডি মারিয়ারা। তারাও হাত নেড়ে জবাব দেন ভক্তদের ভালোবাসার।

এর আগে অবশ্য কাতারের মাটিতেই ছাদ খোলা বাসে ট্রফি ট্যুর করেছেন মেসিরা। এবার নিজেদের দেশের মাটিতে ছাদবিহীন বাসে চেপে আনন্দ ভাগাভাগি করে নিলেন দেশবাসীর সাথে।

৩৬ বছর পর কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে বিশ্বকাপ নিজেদের করে নেয় লিওনেল মেসিরা। আজ মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন তারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত

ছাদ খোলা বাসে মেসিদের জমকালো সংবর্ধনা

আপডেট সময় : ১১:০৬:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২