নারায়ণগঞ্জ ০৮:০৯ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জে নূর হাবিবের চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ৩০০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় নূর হাবিবের চাঁদাবাজিতে অতিষ্ট ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীরা। এলাকায় ভ্যান গাড়ি নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ীরা তরিকরকারিসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় জিনিস বিক্রি করতে গেলেই নূর হাবিবকে চাঁদা দিতে হয় বলে অভিযোগ উঠেছে।

জানা গেছে, পাইনাদী ধনুহাজী বাড়ীর মো: নূর হাবিব দীর্ঘদিন ধরে এলাকায় ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করছে। তাকে চাঁদা না দিলে এসব ব্যবসায়ীদের মারধর ও এলাকায় ঢুকতে দেয়না। চাঁদা না দেওয়ায় বহু তরিদরকারি ও মাছ বিক্রেতা নূর হাবিবের মারধরের শিকার হয়েছে। এসব ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে নূর হাবিব দৈনিক প্রায় আড়াই থেকে ৩ হাজার টাকা চাঁদা আদায় করছেন।

ভ্যানগাড়ি দিয়ে তরকারি বিক্রেতা জালাল উদ্দিন জানান, পাইনাদী এলাকায় গাড়ি নিয়ে গেলেই নূর হাবিবকে ৫০ টাকা চাঁদা দিতে হয়। একই কথা বলেন ফেরি করে মাছ বিক্রিতা বিল্লাল হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন বাসিন্দা জানান, নূর হাবিবের চাঁদাবাজির বিষয়ে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী অভিযোগ করলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরকে জানানোর পরামর্শ দেই।

চাঁদাবাজির বিষয়ে নূর হাবিব বলেন, পাইনাদী এলাকার বায়তুল আমান জামে মসজিদের উন্নয়নের জন্য এসব ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা নেই। যা মসজিদ উন্নয়নে ব্যয় করা হচ্ছে।

তবে মসজিদ কমিটির সভাপতি হাজী ইউনুছ মিয়া বলেন,মসজিদের উন্নয়নের জন্য ভাসমান ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের কথা ভিত্তিহীন। নূর হাবিব চাঁদাবাজি করে কিনা আমার জানা নেই। তবে মসজিদ উন্নয়নের জন্য তিনি কোন টাকা আমার জানা মতে দিচ্ছেন না।

এবিষয়ে নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম বলেন, কয়েকজন ব্যবসায়ী আমার কাছে এসেছিল। নূর হাবিব নামে এক লোক তাদের কাছ থেকে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ জানায়। আমি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জে নূর হাবিবের চাঁদাবাজিতে অতিষ্ট ব্যবসায়ীরা

আপডেট সময় : ০২:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২