নারায়ণগঞ্জ ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার

জাপান, সৌদি আরবের পর এবার গ্যালারি পরিষ্কার করল মরক্কোর দর্শকরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৪৯৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :  কাতার বিশ্বকাপে ম্যাচ শেষে গ্যালারি পরিষ্কার করে আলোচনায় মরক্কোর দর্শকরা। জাপান, সৌদি আরবের পর এবার মরক্কোর সমর্থকরা বেলজিয়ামকে হারানোর পর গ্যালারি পরিষ্কার করে মাঠ ত্যাগ করে।

বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলের জয়ের পর স্টেডিয়াম ছাড়েনি মরক্কোর ফুটবল ভক্তরা। তাদের সঙ্গে থাকা বড় ব্যাগে আবর্জনা তুলতে দেখা যায় তাদের। গ্যালারির বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা আর্বজনা তোলে নির্দিষ্ট জায়গায় রেখে এরপর মাঠ ত্যাগ করেন তারা। জাপানের সমর্থকদের মতো মরক্কোর সমর্থকদের এই কাজের প্রশংসা করেছেন অনেকে।

এর আগে, সর্বপ্রথম কাতার স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা যায় জাপানি সমর্থকদের। ২০১৮ সালেও একই কাজ করা জাপানিরা শুধু নিজেদের আসনই নয়, পুরো স্টেডিয়ামই পরিষ্কার করেছিলেন তারা।

জাপানের পর সৌদি আরবের সমর্থকদেরও গ্যালারি পরিষ্কার করতে দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামের স্ট্যান্ড পরিষ্কার করছেন সৌদি সমর্থকরা। সৌদি দলের দর্শকরা পানির বোতল এবং অন্যান্য বর্জ্য ব্যাগে সংগ্রহ করছে। অনেকেই মনে করছে, দর্শকদের এমন আচরণ নৈতিকতা এবং সংবেদনশীলতার একটি ইতিবাচক চিত্র।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

জাপান, সৌদি আরবের পর এবার গ্যালারি পরিষ্কার করল মরক্কোর দর্শকরা

আপডেট সময় : ১১:৩৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২