নারায়ণগঞ্জ ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট ( স্থানীয় ভাষায় কেড়ির বড়ি) খেয়ে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম পলাশ চন্দ্র (২০)। সে ওই গ্রামের কাঞ্চন চন্দ্র ও বেবী রানী দম্পতির ছেলে।

জানা গেছে, সোমবার রাতে পলাশ তার পিতা-মাতার সাথে অভিমান করে বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থা গুরুতর বিধায় বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক হাসপাতালে রেফার করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরী ভিাগের চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ ওই হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাড়ীতে এনে দাহ করা হয়।

বিশ্বস্ত সূত্র জানায়, পলাশের স্থানীয় এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার সঙ্গে বিয়ের বিষয়ে পিতা- মাতা রাজী না হওয়ার কারণে পলাশ বিষাক্ত ট্যাবলেট খেয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

আড়াইহাজারে বিষাক্ত ট্যাবলেট খেয়ে যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৫৯:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২