নারায়ণগঞ্জ ০৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা বন্দরে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সদর উপজেলা গোল্ডকাপ ফুটবল ফাইনালে বালকে মুসলিমনগর, বালিকায় কুতুবপুর চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জে দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের সচেতনতামূলক কর্মশালা আড়াইহাজারে জলাবদ্ধতা নিরসনের রামচন্দ্রী খাল পুনঃখনন কাজের উদ্বোধন আড়াইহাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির সৌদি আরবের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সাক্ষাৎ সোনারগাঁ টোলপ্লাজা এলাকায় গাঁজাসহ শিশু আটক নারায়ণগঞ্জ ওসমানী পৌর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ ফতুল্লায় ডাইং কারখানায় পরিবেশ দূষণ— মোবাইল কোর্টে দেড় লাখ টাকা জরিমানা

আড়াইহাজারে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শনিবার পৃথক অভিযান চালিয়ে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ ৬ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১১ এর সদস্যরা।

গ্রেপ্তারকৃতরা হলো ঢাকার আশুলিয়ার শাহিন ওরফে আজাদুল ইসলাম (৫০), ব্রাহ্মণবাড়িয়া কসবা থানার আঙ্গুরা বেগম (৪৫), একই থানার রুহানা (৪৮), রিফাত (১৯), মোঃ কাজল (২৭) ও রাজবাড়ি জেলার গোয়ালন্দ থানার মোঃ মিরাজ শেখ।

এ ঘটনায় আড়াইহাজার থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) সম্্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ ১৫ হাজার টাকা।

র‌্যাবের মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) সম্্রাট তালুকদার গণমাধ্যমকে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা বহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সুগন্ধা+ খাবারের ভেতর পাওয়া গেল তেলাপোকা

আড়াইহাজারে সাড়ে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৬

আপডেট সময় : ০২:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২