নারায়ণগঞ্জ ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মোঃ শাহিন : রূপগঞ্জ প্রতিনিধি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গত ২০ আগষ্ট শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। ডাকাতদল ওই বাড়ি থেকে ৭ ভরি স্বর্ণালঙ্কার ও  নগদ দুই লক্ষ টাকা  লুটে নিয়েছে বলে গৃহিনী হাজেরা আক্তার জানিয়েছেন।

আনোয়ার হোসেনের স্ত্রী হাজেরা আক্তার বলেন, শনিবার রাত আড়াইটার দিকে ডাকাতরা লোহার রড, রাম দা, ছুড়ি ও আগ্নেয়াস্ত্রসহ অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে বারান্দার লোহার গ্রীল কেটে বাড়িতে প্রবেশ করে। পরে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২ লক্ষ টাকা ও ৭ ভরি স্বর্ণলংকার লুট করে।

ডাকাতির তার স্বামী আনোয়ার হোসেন তাদের বাধা দেয়ার চেষ্টা করলে তাকে হত্যার উদ্দেশ্যে  পিস্তল দিয়ে পায়ে গুলি করে এবং এলোপাথারী কুপিয়ে আহত করে।

পরে তাদের ডাক চিৎকারে বাড়ির আশপাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ আনোয়র হোসেনকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এঘটনায় আনোয়র হোসেনের স্ত্রী হাজেরা আক্তার বাদী হয়ে অজ্ঞাত ৯/১০ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে আসামিদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধ-১

আপডেট সময় : ০১:২৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২