সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে রোমান নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রোববার (১৪ আগস্ট) দিনগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ ঘটনা অভিযুক্ত রোমানকে করে গ্রেফতার পুলিশ। সিদ্ধিরগঞ্জের পাঠানটুলি এলাকার মৃত অহিদুল্লার ছেলে।
মামলাসূত্রে জানা যায়, ভুক্তভোগীর সঙ্গে গ্রেফতারকৃত আসামির বাড়ীতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করাকালীন সময়ে ৫ বছর যাবৎ প্রেমের সম্পর্ক হয়। এক পর্যায়ে আসামি তাকে বিয়ে প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার ভাড়াটিয়া বাসায় এসে শারীরিক সম্পর্ক করে। গত ১২ আগস্ট রাতে আসামি রোমান পাঠানটুলী এলাকার নীট কনসার্ন গার্মেন্টসের পিছনে তার ভাড়া বাসায় এসে আবারো ভুক্তভোগীকে ধর্ষণ করে। বিয়ের কথা বললে সে তাকে বিয়ে করবে বলে জানায় ও হত্যার হুমকি দেয়।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অফিসার ইনচার্জ মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
প্রতিনিধির নাম 

















