নারায়ণগঞ্জ ০৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

‘রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে বিএনপির’

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২
  • ২৫৯ বার পড়া হয়েছে

‘রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে বিএনপির’

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সরকার নয়, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির-ই রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। আওয়ামী লীগ সরকারের নাকি বিদায় নেওয়ার সময় এসেছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের আজ বুধবার এক বিবৃতিতে একথা বলেন।

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোন সুযোগ নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন আওয়ামী লীগের ক্ষমতার উৎস এদেশের জনগণ এবং ক্ষমতা দেওয়ার মালিক মহান আল্লাহ।

বিবৃতিতে তিনি আরও বলেন বিএনপির মত জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলের মুখের কথায় জনগণের এখন আর কোন আস্থা নেই। বিএনপি সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধীদল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি প্রায় প্রতিদিনই মিটিং – মিছিল করছে, সমাবেশ করছে, অথচ তারা অভিযোগ করছে তাদের নাকি সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে – এতসব মিথ্যা অভিযোগের জবাবে ওবায়দুল কাদের তার বিবৃতিতে বলেন, নিজেদের ব্যর্থতা ও নানান অপকর্মের দায় সরকারের ওপর চাপানোর অপচেষ্টা বিএনপির পুরনো স্বভাব। মিথ্যার মোড়কে বিএনপির অগণতান্ত্রিক রাজনৈতিক আচরণ জনগণের কাছে এখন স্পষ্ট, এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, তাদের শাসন আমলেইতো দেশ মগের মুল্লুকে রূপান্তরিত হয়েছিলো। ধর্মীয় উগ্রবাদ আর সাম্প্রদায়িকতার ডাল-পালার বিস্তার ঘটেছিলো, সার চাইতে গিয়ে কৃষকেরা প্রাণ দিয়েছিলো। বিবৃতিতে তিনি আরও বলেন বিএনপির শাসনামলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী প্রবণতায় জনগণের নাভিশ্বাস উঠেছিলো, সংখ্যালঘু নির্যাতনের রেকর্ড করেছিলো। বিএনপি আবারও দেশকে সেই অরাজকতায় ডুবিয়ে দিতে চায়, কিন্তু জনগণ বর্ণচোরা বিএনপিকে চিনে। জনগণ সেই সুযোগ তাদের আর দেবে না।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

‘রাজনীতি থেকে বিদায় নেয়ার সময় এসেছে বিএনপির’

আপডেট সময় : ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ অগাস্ট ২০২২