নারায়ণগঞ্জ ০২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবমহিলালীগ নেত্রী পরিচয়দানকারী সুমি স্বামীসহ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ৫৯৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জ শিমরাইল এলাকার বহু অপকর্মের হোতা চাঁদাবাজি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি যুবমহিলালীগ নেত্রী  পরিচয়দানকারী সুমি বেগম (৪৫) ও তার স্বামী জাহাঙ্গীর মাতবর (৫৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে নিজ বাসা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাহাঙ্গীর শিমরাইল ডেনিসেরমোড় এলাকার মৃত রফিক মাতবরের ছেলে। আর সুমি বেগম জাহাঙ্গীর মাতবরের স্ত্রী।
জানা গেছে, গত ২০২০ সালে জাহাঙ্গীর মাতবর ওরফে বোমা জাহাঙ্গীর ও সুমী বেগম ওরফে সুমিত্রা দেবীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদলতে ২ লাখ টাকার চাঁদাবাজির মামলা করেন চম্পা ভূঁইয়া নামে এক নারী। সে মামলায় আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করার পর থেকে তারা পলাতক ছিল।
অভিযোগ রয়েছে, সুমি ও তার স্বামী শিমরাইল এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী। তারা নিজ বাসায় গানের আসরের আড়ালে মাদক সেবনের জলসা ও দেহব্যবসা চালাত। গত বছরে সিদ্ধিরগঞ্জ থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে মাদক বিরোধী বক্তব্য দিয়ে ব্যপক সমালোচনা সৃষ্টি করেছিল সুমি। বিষয়টি বিভিন্ন দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। মাদক ব্যবসায়ী সুমি নাসিকের ৪,৫,৬ নং সংরক্ষিত আসনে কাউন্সিলর নির্বাচন করে হ্যাট্রিক পরাজয়ের কৃতিত্ব অর্জন করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বলেন, একটি সিআর মামলায় গ্রেপ্তারী পরোয়ানা মূলে সুমি ও তার স্বামী জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজি মামলায় যুবমহিলালীগ নেত্রী পরিচয়দানকারী সুমি স্বামীসহ গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২