নারায়ণগঞ্জ ০৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনায় নাসিক নির্বাচন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

শহর প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহর সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন-২০২১ পূর্বের ন্যায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ অনুষ্ঠানের আশাবাদ ব্যক্ত করেন যেকোন ধরনের অনভিপ্রেত ঘটনা যেন না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সকলের নজরদারি বাড়াতে অনুরোধ করেন। তিনি আরও বলেন, নির্বাচনে ভোট কেন্দ্রের নিচ্ছিদ্র নিরাপত্তা প্রদানে সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে ভোটারগণ নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। নির্বাচন কেন্দ্রিক যেকোন ধরনের সহিংসতা রোধে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয় এবং যেকোন মূল্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনাসহ প্রয়োজনীয় সকল কার্যক্রম সর্বোচ্চ সতর্কতার সাথে চলমান আছে যা নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত অব্যাহত থাকবে বলে সিদ্ধান্ত গ্রহন করেন।
ওই সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার, নারায়ণগঞ্জ র‌্যাব -১১ এর অধিনায়ক ,এনএসআই ডিজিএফআই জেলা কমান্ড্যান্ট, আনসার ও ভিডিপি স্টেশন কমান্ডার, কোস্টগার্ড কমান্ডার উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা মিটিংয়ে আলোচনায় নাসিক নির্বাচন

আপডেট সময় : ০৭:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২