নারায়ণগঞ্জ ০৭:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ শ্রমিক অসন্তোষ নিরসন সহ শিল্পাঞ্চলে স্বস্তি ফেরাতে মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যখন যে দল ক্ষমতায় আসে সে দলে মিশে যায় বহুরূপী বাচ্চু নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ অপরাধী চক্রের ৫ সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
  • ৩০৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি সুইচ গিয়ার চাকু, একটি জিআই পাইপ, ৪টি ছোরা, একটি রামদা উদ্ধার ও ৩টি মোটর সাইকেল জব্দ করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, মো: ইব্রাহীম (১৯), মো: আমির হোসেন (২৮), মো: শফিকুল ইসলাম (২৮) মো: আ: কুদ্দুস মৃধা (২৮), মো: আরমান (২০)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার (১৩ ডিসেম্বর) রাতে কতিপয় দুস্কৃতিকারী পরিকল্পিতভাবে ছিনতাই ও চাঁদা দাবীর উদ্দেশ্যে দলগতভাবে শক্তির মহড়া, দাপট প্রদর্শনসহ গুরুতর অপরাধ সংঘটন করার জন্য সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়স্থ ১৫নং মিতালী মার্কেটে পলাতক আসামী বিল্লালের দোকানের ভিতর ও সামনের গলির মধ্যে অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল উক্ত স্থানে উপস্থিত হয়ে সন্ত্রাসী, অপহরণকারী ও চাঁদাবাজ চক্রের ৫ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামীরা নারায়ণগঞ্জ জেলাসহ আশপাশ এলাকায় দলবদ্ধ হয়ে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও ত্রাস সৃষ্টি করে চাঁদা আদায়, ছিনতাই ও বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সিদ্ধিরগঞ্জে অস্ত্রসহ অপরাধী চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০১:৩১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১