নারায়ণগঞ্জ ০৩:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু শান্তিপূর্ণ দুর্গোৎসব উদযাপনে এসপি হাবিবুর রহমানকে পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সদর উপজেলায় একযোগে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান যুবলীগ, না যুবদল—রূপগঞ্জে আজিজুল মালুমকে ঘিরে রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি

সিদ্ধিরগঞ্জে মসজিদের জায়গায় পেট্রোল পাম্প নির্মাণের পাঁয়তারা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ২৬০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ওয়াক্ফকৃত মিতালী মার্কেট জামে মসজিদের জায়গা দখল করে পেট্রোল পাম্প নির্মাণ করার পাঁয়তারার অভিযোগ উঠেছে। সরকারি জমিতে গড়ে তোল চৌরঙ্গী পেট্রোল পাম্প উচ্ছেদ করে দেওয়ার পর কাজী আব্দুস সাত্তার পাম্প নির্মাণ করার জন্য রাতের আঁধারে মসজিদের জায়গায় বালু ভরাট করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এনিয়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। গতকাল সকালে মসজিদের জায়গা দখলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মিতালী মার্কেটের দোকান মালিক সমিতির সদস্যরা।

জানা গেছে, বিগত ১৯৯৮ সালে মিতালী মার্কেট জামে মসজিদ করার জন্য জমি ওয়াক্ফ করা হয়। যার ইসি নং-১৮৬০২। ওয়াক্ফ প্রশাসকের কার্যালয় থেকে মো: রফিকুল ইসলামকে মোতাওয়াল্লী নিযুক্ত করা হয়। মসজিদের জায়গায় বালু ভরাট শুরু করা হলে মো: আহসান উদ্দিন সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। পরে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বালু ভরাট কাজ বন্ধ করে দেন। কিন্তু আব্দুস সাত্তার গোপনে রাতের আঁধারে বালু ভরাট করার পাশাপাশি জমির মালিক দাবি করে সাইনবোর্ড লাগিয়ে দেয় বলে মিতালী মার্কেট কর্তৃপক্ষের অভিযোগ।

মিতালী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ জানান, মিতালী মার্কেটের ৭ হাজার সদস্যের ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত হয়। আপাদত টিন দিয়ে মসজিদ নির্মাণ করে নামাজ আদায় করা হচ্ছে। এই মসজিদটি জোর করে দখল করে পেট্রোল পাম্প নির্মাণ করার জন্য বালু ভরাট করছে আব্দুস সাত্তার।

মিতালী মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি হাজি ইয়াছিন মিয়া বলেন, আব্দুস সাত্তার পেট্রোল পাম্প করেছিল সরকারি জায়গায়। রাস্তা প্রশস্তকরণ কাজ শুরু হওয়ায় সরকার তার পাম্প উচ্ছেদ করে দেয়। তাই তিনি মিতালী মার্কেটের ওয়াক্ফ করা মসজিদের জায়গা জবর দখল করে পেট্রোল পাম্প করার চেষ্টা করছে।

এবিষয়ে চৌরঙ্গী পেট্রোল পাম্পের মালিক কাজী আব্দুস সাত্তার বলেন, জমির প্রকৃত মালিক আমি। মিতালী মার্কেটের লোকজন ভূয়া কাগজ নিয়ে জোর করে আমার জমি নিয়ে যেতে চাচ্ছে। জমি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা চলছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালত যে রায় দিবেন তা মেনে নিব। মামলা শেষ না হওয়া পর্যন্ত তারা কি করে জমির মালিকানা দাবি করে তা আমার বোধগম্য নয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নাসিক ৩ নং ওয়ার্ডে বেপরোয়া ভূমিখেকো বাচ্চু

সিদ্ধিরগঞ্জে মসজিদের জায়গায় পেট্রোল পাম্প নির্মাণের পাঁয়তারা

আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১