নারায়ণগঞ্জ ০৫:১৩ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী আহত সাংবাদিককে দেখতে আর্থিক সহায়তা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ঈদে অতিরিক্ত ভাড়া আদায়: নারায়ণগঞ্জে ৩ পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগ: মোতায়েন ১১৪ আনসার ও স্বেচ্ছাসেবক ঈদের শুভেচ্ছা ঘিরে রাজনৈতিক উত্তাপ,কালাপাহাড়িয়ায় জনতার মুখে মুখে চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসাইন ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী সালাউদ্দিন চৌধুরী অপপ্রচারের প্রতিবাদে ‎রূপগঞ্জে যুবদল নেতার সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে বিভিন্ন পশুর হাট পরিদর্শনে ডিসি মো. রায়হান কবির সামর্থ্য অনুযায়ী অসহায়দের পাশে দাঁড়ানো প্রতিটি মুমিনের দায়িত্ব- আবদুল জব্বার ঈদকে সামনে রেখে হাট-বাজার ও বসতবাড়ির নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১
  • ২৩২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি  ঃ সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন। সিদ্ধিরগঞ্জে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের নিরাপত্তা প্রহরী মোঃ ছৈয়দ আলী সবুজের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। লেখা-পড়া না জানলেও নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। মাত্র ৩’বছরে নাসিক ২নং ওয়ার্ডে কয়েক কোটি টাকার মালিক বনে গেছে। নামে-বেনামে রয়েছে বিপুল অর্থ-সম্পদ।
জানা যায়, বরিশাল জেলার মেহেদীগঞ্জ থানার বাসিন্দা কৃষক মজিবুল হক দেওয়ানের ছেলে মোঃ ছৈয়দ আলী সবুজ। দূ-সম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে ঢাকা মতিঝিল দিলকুশার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালে দৈনিক হাজীরায় নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগদান করে। পরে এ চাকুরিটি স্থায়ী হয়। ৮/১০’বছর অতিকষ্টে দিন যাপন করতে থাকে। গত ৩’বছর পূবে হঠাৎ করে বদলে যায় মোঃ ছৈয়দ আলী। এ ৩’বছরে বনে যায় বিপুল অর্থ-সম্পদের মালিক। ঢাকা ও নারায়ণগঞ্জ জেলায় ৫’টি বাড়ি, ৬’টি ফ্লাটসহ ব্যাংকে রয়েছে বিপুল পরিমাণ অর্থ ও স্ত্রীর গায়ে রয়েছে শত ভরী স্বর্ণালংকার। বিলাসবহুল জীবনযাপন মাসে প্রায় ২’থেকে আড়াই লাখ টাকা খরচ। মোঃ ছৈয়দ আলী এলাকায় নিজেকে দানবীর সাজতে ২’মসজিদে ৪’লাখ টাকা দান করেন। সে এলাকায় নিজেকে রাজস্ব কর্মকর্তা পরিচয়ে দাপটের সাথে চলাফেরা করছে। সবুজ এলাকাবাসীকে বিভিন্ন ধরনের ভয় দেখায়। তার হাতে রয়েছে একটি কিশোর গ্যাং। আর এ গ্যাংয়ের দায়িত্ব পালন করেন তার বিশ্বস্ত সঙ্গী মৃত আঃ মান্নানের ছেলে আঃ আলিম। আঃ আলিম এলাকায় অনুমোদনহীন সুদের ব্যবসা চালাচ্ছে দেদারসে। মোঃ ছৈয়দ আলী সবুজ ও আলিমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করেন সচেতন এলাকাবাসী। এ ব্যাপারে মোঃ ছৈয়দ আলী সবুজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি এখন ব্যস্ত আছি, আপনার সাথে সাক্ষাতে কথা বলব। ####

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ঈদুল আজহায় নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী

সিদ্ধিরগঞ্জে নিরাপত্তা প্রহরীর বিলাসবহুল জীবনযাপন

আপডেট সময় : ০৫:০১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১